Dhaka ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদেশি পিস্তল ও গুলি সহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর নবীনগরে ১৫০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সংকট আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী খুলনার রায়ের মহলে অভিযান: বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার প্রত্যন্ত অঞ্চলের শতবর্ষী লাইব্রেরিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজারো মূল্যবান বই কালিগঞ্জে বিতর্কিত প্রধান শিক্ষক আমির খসরুর বিরুদ্ধে তদন্ত, অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ খুলনার রূপসায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত

  • Reporter Name
  • সময়: ০৪:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১২ Time View

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার, খুলনা:

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো রোগীর হাম নিশ্চিত হয়নি এবং হামে মৃত্যুর ঘটনাও ঘটেনি।

পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জন, মাগুরায় ৮ জন, বাগেরহাট ও খুলনায় ৭ জন করে, ঝিনাইদহ ও নড়াইলে ৬ জন করে এবং মেহেরপুরে ৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে যশোর, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।

খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট ৮ হাজার ৪৫৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭ হাজার ৭৬৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হামে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে একই সময়ে বিভাগে ৩৩৫ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পাশাপাশি শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুনঃ  তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক
Tag :
জনপ্রিয় নিউজ

২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত

সময়: ০৪:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার, খুলনা:

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো রোগীর হাম নিশ্চিত হয়নি এবং হামে মৃত্যুর ঘটনাও ঘটেনি।

পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জন, মাগুরায় ৮ জন, বাগেরহাট ও খুলনায় ৭ জন করে, ঝিনাইদহ ও নড়াইলে ৬ জন করে এবং মেহেরপুরে ৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে যশোর, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।

খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট ৮ হাজার ৪৫৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭ হাজার ৭৬৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হামে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে একই সময়ে বিভাগে ৩৩৫ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পাশাপাশি শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুনঃ  আলিয়া ও কওমি শিক্ষাধারা: সম্প্রীতির বন্ধন- কওমী ঘরানার হলেও জনাব খালেদ স্যার ব্যতিক্রম, অন্য দশজনের মতো বিদ্বেষপরায়ণ নয়, ধন্যবাদ