Dhaka ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাঁদা না দেওয়ায়- মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে নরসিংদীতে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২, মাদকসহ ৪ জন আটক; শিবপুরে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ শিবপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা, সিলগালা শিরোমণি বাজারে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন নবীনগরের বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টের অভিযান, ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে পরিবার থেকেই সচেতনতার আহ্বান”

  • Reporter Name
  • সময়: ০৬:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২১৪ Time View

নিজস্ব প্রতিবেদক,

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন এবং পরবর্তীতে সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘দুর্নীতি একটি অভিশাপ এবং বর্তমানে এটি সারা বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। দুর্নীতি প্রতিরোধের মূল সচেতনতা কেন্দ্র হচ্ছে পরিবার। আমরা যদি পরিবার থেকে সচেতন হই, তবে সমাজ থেকে দুর্নীতি অনেকটাই রোধ করা সম্ভব। এই অভিশাপের বিরুদ্ধে জনে জনে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।’

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরওয়ার জাহান সুমনের সঞ্চালনায় সভায় বিশেষ গুরুত্ব পায় দুর্নীতি রোধে সরকারি পদক্ষেপ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক তাঁর বক্তব্যে বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমি এই উপজেলার সকল প্রকার দুর্নীতি রোধ করতে সদা প্রস্তুত।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন , উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট)-এর সভাপতি আসাদুল্লাহ আহমদ এবং আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সচিব খায়রুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণ প্রজন্মের একতার ওপর বিশেষ জোর দেন।

আরও পড়ুনঃ  নরসিংদীতে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২, মাদকসহ ৪ জন আটক; শিবপুরে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় নিউজ

চাঁদা না দেওয়ায়- মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

“গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে পরিবার থেকেই সচেতনতার আহ্বান”

সময়: ০৬:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন এবং পরবর্তীতে সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘দুর্নীতি একটি অভিশাপ এবং বর্তমানে এটি সারা বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। দুর্নীতি প্রতিরোধের মূল সচেতনতা কেন্দ্র হচ্ছে পরিবার। আমরা যদি পরিবার থেকে সচেতন হই, তবে সমাজ থেকে দুর্নীতি অনেকটাই রোধ করা সম্ভব। এই অভিশাপের বিরুদ্ধে জনে জনে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।’

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরওয়ার জাহান সুমনের সঞ্চালনায় সভায় বিশেষ গুরুত্ব পায় দুর্নীতি রোধে সরকারি পদক্ষেপ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক তাঁর বক্তব্যে বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমি এই উপজেলার সকল প্রকার দুর্নীতি রোধ করতে সদা প্রস্তুত।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন , উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট)-এর সভাপতি আসাদুল্লাহ আহমদ এবং আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সচিব খায়রুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণ প্রজন্মের একতার ওপর বিশেষ জোর দেন।

আরও পড়ুনঃ  ‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করলেন চিকিৎসক ডা. কেয়া