Dhaka ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খুলনায় কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ জাবেদ কাউছার সবুজের ৫৩তম জন্মদিন উদযাপন খুলনা রেঞ্জ ডিআইজি উপস্থিতিতে খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইন্স এ “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত  কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন নীলফামারী আদালতে এসিতে শর্টসার্কিট, অল্পের জন্য রক্ষা পেল বড় অগ্নিকাণ্ড শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সেবাবান্ধব পুলিশ গঠনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, ছয় মাসে ৩,৪৮৫ টহল ও ১১২ অভিযান

  • Reporter Name
  • সময়: ১১:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৫ Time View

এনামুল হক রাশেদী
চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে ছিঁচকে চুরি, পাইরেসি, চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে বহিঃনোঙরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (২৫ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সমুদ্রবন্দর, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে দায়িত্ব পালন করছে। চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে মাদক, অস্ত্র, চোরাচালান, মানবপাচার, ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। এর ফলে বহিঃনোঙরে চুরি ও পাইরেসির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে দাবি করা হয়।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে ৩ জাহাজে লুট’ শীর্ষক সংবাদের বিষয়ে কোস্ট গার্ডের বক্তব্য তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদে উল্লেখিত তিনটি জাহাজের মধ্যে দুটি ঘটনায় কোস্ট গার্ডকে অবহিত করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এতে কোনো মালামাল চুরি হয়নি। বরং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) এবং লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। তাই ওই জাহাজ থেকে মূল্যবান সরঞ্জাম লুটের দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।

অন্য একটি জাহাজের ঘটনায় চুরির সময় কোস্ট গার্ডকে অবহিত করা হয়নি। প্রায় ৭ ঘণ্টা ১৫ মিনিট পর শিপিং এজেন্ট বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে বোর্ডিং টিম পাঠিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়, যা এখনও চলমান রয়েছে। কোস্ট গার্ড জানায়, বন্দর কর্তৃপক্ষের বিধি অনুযায়ী জাহাজটিতে নিবন্ধিত ওয়াচম্যান থাকার কথা থাকলেও সেখানে কোনো অনুমোদিত ওয়াচম্যান নিয়োজিত ছিল না, যা নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি।

আরও পড়ুনঃ  কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে কোস্ট গার্ড বলেছে, দেশের সামুদ্রিক খাতের ভাবমূর্তি ও আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে যেকোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা প্রয়োজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ছয় মাসে কোস্ট গার্ড পূর্ব জোন চট্টগ্রাম বহিঃনোঙর এলাকায় ৩ হাজার ৪৮৫টি টহল এবং ১১২টি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিভিন্ন অবৈধ মালামাল জব্দের পাশাপাশি ৩৪ জন চোরাচালানকারী ও ছিঁচকে চোরকে আটক করা হয়েছে।

এছাড়া মৎস্য আহরণের আড়ালে কিংবা বিভিন্ন অজুহাতে বহিঃনোঙরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে অপরাধ সংঘটিত হওয়ার বিষয়টি উল্লেখ করে কোস্ট গার্ড জানায়, এসব অপরাধ দমনে গত রাতেও বিসিজি আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান চালিয়ে ১৬টি নৌযানসহ ৪১ জনকে আটক করেছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনবল ও প্রয়োজনীয় বোট-সরঞ্জামে কিছু সীমাবদ্ধতা থাকলেও বর্তমান সরকারের উদ্যোগে বাহিনীতে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজন এবং জনবল বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ কোস্ট গার্ডের আভিযানিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

খুলনায় কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, ছয় মাসে ৩,৪৮৫ টহল ও ১১২ অভিযান

সময়: ১১:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

এনামুল হক রাশেদী
চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে ছিঁচকে চুরি, পাইরেসি, চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে বহিঃনোঙরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (২৫ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সমুদ্রবন্দর, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে দায়িত্ব পালন করছে। চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে মাদক, অস্ত্র, চোরাচালান, মানবপাচার, ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। এর ফলে বহিঃনোঙরে চুরি ও পাইরেসির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে দাবি করা হয়।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে ৩ জাহাজে লুট’ শীর্ষক সংবাদের বিষয়ে কোস্ট গার্ডের বক্তব্য তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদে উল্লেখিত তিনটি জাহাজের মধ্যে দুটি ঘটনায় কোস্ট গার্ডকে অবহিত করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এতে কোনো মালামাল চুরি হয়নি। বরং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) এবং লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। তাই ওই জাহাজ থেকে মূল্যবান সরঞ্জাম লুটের দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।

অন্য একটি জাহাজের ঘটনায় চুরির সময় কোস্ট গার্ডকে অবহিত করা হয়নি। প্রায় ৭ ঘণ্টা ১৫ মিনিট পর শিপিং এজেন্ট বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে বোর্ডিং টিম পাঠিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়, যা এখনও চলমান রয়েছে। কোস্ট গার্ড জানায়, বন্দর কর্তৃপক্ষের বিধি অনুযায়ী জাহাজটিতে নিবন্ধিত ওয়াচম্যান থাকার কথা থাকলেও সেখানে কোনো অনুমোদিত ওয়াচম্যান নিয়োজিত ছিল না, যা নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত