Dhaka ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন ঐতিহাসিক দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন” রাজশাহীতে হচ্ছে আঙ্গুরের বাণিজ্যিক চাষ চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফের হ্নীলার ‘সূঁড়ঙ্গবাড়ির’ ফায়সাল তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন কেন্দুয়ায় জমি দখলের চেষ্টা, নতুন ঘর নির্মাণে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দিনাজপুরের বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁদামুক্ত, স্বচ্ছ ও নৈতিক প্রবাসী সংগঠন গঠনের আহ্বান এমএ রউফের

  • Reporter Name
  • সময়: ০৫:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৬০ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

প্রবাসীদের অধিকার আদায়ের আন্দোলনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ‘দেশবন্ধু’ রেমিটেন্স যোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এমএ রউফ। খবর আইবিএন নিউজ।

তিনি বলেন, অতীতে প্রবাসীদের অধিকার ও কল্যাণের নামে বিভিন্ন উদ্যোগে অর্থ সংগ্রহের কার্যক্রম পরিচালিত হয়েছে। তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতায়, তিনি একসময় এমন একটি উদ্যোগে আর্থিক সহযোগিতাও করেছিলেন। তবে পরবর্তীতে কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে তাঁর মনে গুরুতর প্রশ্ন তৈরি হলে তিনি সেই উদ্যোগ থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেন।

এমএ রউফ বলেন, এরপর তিনি অ্যাডভোকেট এএনএম ঈসা এবং সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকনের সান্নিধ্যে আসেন এবং প্রবাসীদের অধিকার আদায়ে একটি নতুন, স্বচ্ছ ও নৈতিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান। তাঁর ভাষায়, অ্যাডভোকেট এএনএম ঈসা মূলত একজন দার্শনিক এবং ব্যক্তিগতভাবে এ ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হতে আগ্রহী ছিলেন না। তবে প্রবাসীদের স্বার্থে অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি অস্থায়ীভাবে আহ্বায়কের দায়িত্ব গ্রহণে সম্মত হন।

এর আগে এমএ রউফ সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকনকে সংগঠনের মূল দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান। এ বিষয়ে সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন এমএ রউফকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে মূল দায়িত্ব গ্রহণে অপারগতা জানান। তবে সংগঠনের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে মনোনীত করা হলে তা সাদরে গ্রহণের সম্মতি দেন এবং এমএ রউফসহ সংগঠনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এমএ রউফ আরও বলেন, অতীতের বিভিন্ন সংগঠনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ‘দেশবন্ধু’ রেমিটেন্স যোদ্ধা সংসদকে সম্পূর্ণ চাঁদামুক্ত সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছে। এই সংগঠন কোনো বাধ্যতামূলক চাঁদা গ্রহণ করে না; বরং সদস্যদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ এবং দেশ ও জাতির কল্যাণে নিঃস্বার্থ সেবার আদর্শে পরিচালিত হয়।

তিনি বলেন, অ্যাডভোকেট এএনএম ঈসার দার্শনিক চিন্তাধারা সংগঠনের নৈতিক ভিত্তি হিসেবে কাজ করছে। তাঁর উল্লেখযোগ্য দর্শনের মধ্যে রয়েছে—

  • “আমারটা আমার, তোমারটা তোমার” — অন্যের অধিকার ও সম্পদের প্রতি পূর্ণ সম্মান।
  • “আন্তর্জাতিক তওবা কমিশন” — আত্মশুদ্ধি, নৈতিকতা ও জবাবদিহিতার বৈশ্বিক উদ্যোগ।
  • “Democracy Means Majority” — প্রকৃত সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্বের দর্শন।
  • “আপনার একজন ভালো বন্ধু থাকলে আপনি বিশ্বজয় করতে পারবেন” — পারস্পরিক আস্থা ও সহযোগিতার শক্তির প্রতিফলন।
  • “আগে নিজেকে জানুন ও চিনুন” — আত্মসমালোচনা ও আত্মউন্নয়নের আহ্বান।
  • “আগে নিজে বেঁচে থাকুন, তারপর অন্যকে সাহায্য করুন” — টেকসই মানবসেবার নীতি।

এমএ রউফ দেশ-বিদেশের সকল প্রবাসীর প্রতি আহ্বান জানান, যেকোনো সংগঠনকে আর্থিক সহযোগিতা করার আগে তার উদ্দেশ্য, আর্থিক ব্যবস্থাপনা ও জবাবদিহিতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য।

তিনি আরও বলেন, “আমি বিশ্বের বিভিন্ন দেশে রেমিটেন্স যোদ্ধা সংসদের কার্যক্রম নিয়ে যোগাযোগ করেছি। ১৯৫টি দেশের প্রবাসী সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছি। প্রবাসী হবে না রেমিটেন্স যোদ্ধা হবে— এ বিষয় নিয়ে আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে কয়েকটি সভার আয়োজন করা হয়েছিল। সংগঠনের পক্ষ থেকে আমি স্পিকারের দায়িত্ব পালন করে আহ্বান জানিয়েছিলাম। এ কার্যক্রম এখনো চলমান রয়েছে।”

Tag :
জনপ্রিয় নিউজ

স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন

চাঁদামুক্ত, স্বচ্ছ ও নৈতিক প্রবাসী সংগঠন গঠনের আহ্বান এমএ রউফের

সময়: ০৫:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬