Dhaka ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত হাকিকুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত সংবিধানের ৭০ ধারা বাতিলের দাবিতে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের বৈশ্বিক জনমত গঠনের ঘোষণা ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে টেট বাতিলের দাবিতে কলেজ স্কোয়ার থেকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন, প্রতিবাদ সমাবেশ ও মিছিল হারানো বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

`চালু হলো ‘মওলানা ভাসানী সেতু’

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

চালু হলো ‘মওলানা ভাসানী সেতু’ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলার সংযোগ সড়কের তিস্তা নদীর ওপর নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে সেতুটির ফলক উন্মোচন করে উদ্বোধন ঘোষণা করেন।

এদিকে, এই সেতুটি উদ্বোধনকে ঘিরে নদীর উভয় পাড়ে জনসমুদ্র পরিণত হয়। ফলক উন্মোচনের সাথে সাথে উচ্ছ্বসিত হাজারও মানুষ। তিস্তা পাড়ে যেনো বাঁধ ভাঙা আনন্দের ঢেউ বইছে। মুখে হাসি ফুটেছে ভোগান্তির শিকার মানুষদের।

প্রসঙ্গত: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের পর সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজারের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরের সড়ক যোগাযোগ তৈরি হলো। সেতুটির মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে চিলমারী উপজেলার যোগাযোগ সহজ হবে। স্বল্প সময় ও স্বল্প খরচে শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহণ করা যাবে। ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রসার ঘটবে। এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নসহ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। পর্যটনের সুযোগ সৃষ্টি হবে। গাইবান্ধার সঙ্গে কুড়িগ্রাম জেলার যোগাযোগের দূরত্ব ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত কমবে। এছাড়া ঢাকার সঙ্গে চিলমারীর দূরত্ব কমবে প্রায় ১৩৫ কিলোমিটার।
এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে। এতে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্য। ৯.৬০ মিটার প্রস্থ। সেতুটির লেন সংখ্যা ২টি। মোট স্প্যান সংখ্যা ৩১টি। এটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু।

আরও পড়ুনঃ  গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে ডা. শফিক
Tag :
জনপ্রিয় নিউজ

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার

`চালু হলো ‘মওলানা ভাসানী সেতু’

সময়: ০৯:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

চালু হলো ‘মওলানা ভাসানী সেতু’ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলার সংযোগ সড়কের তিস্তা নদীর ওপর নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে সেতুটির ফলক উন্মোচন করে উদ্বোধন ঘোষণা করেন।

এদিকে, এই সেতুটি উদ্বোধনকে ঘিরে নদীর উভয় পাড়ে জনসমুদ্র পরিণত হয়। ফলক উন্মোচনের সাথে সাথে উচ্ছ্বসিত হাজারও মানুষ। তিস্তা পাড়ে যেনো বাঁধ ভাঙা আনন্দের ঢেউ বইছে। মুখে হাসি ফুটেছে ভোগান্তির শিকার মানুষদের।

প্রসঙ্গত: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের পর সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজারের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরের সড়ক যোগাযোগ তৈরি হলো। সেতুটির মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে চিলমারী উপজেলার যোগাযোগ সহজ হবে। স্বল্প সময় ও স্বল্প খরচে শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহণ করা যাবে। ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রসার ঘটবে। এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নসহ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। পর্যটনের সুযোগ সৃষ্টি হবে। গাইবান্ধার সঙ্গে কুড়িগ্রাম জেলার যোগাযোগের দূরত্ব ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত কমবে। এছাড়া ঢাকার সঙ্গে চিলমারীর দূরত্ব কমবে প্রায় ১৩৫ কিলোমিটার।
এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে। এতে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্য। ৯.৬০ মিটার প্রস্থ। সেতুটির লেন সংখ্যা ২টি। মোট স্প্যান সংখ্যা ৩১টি। এটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু।

আরও পড়ুনঃ  প্রবাসীদের লাগেজ চুরি ও মালামাল ক্ষতিরোধে বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরা চালুর দাবি দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ