Dhaka ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ বুড়িচংয়ে বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের জন্মদিন পালিত পরশুরামের বক্সমাহমুদে আগুনে পুড়ে যাওয়া ১১ দোকানিকে জামায়াতের আর্থিক সহায়তা আদমদীঘিতে ইটিপি ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল অভিযোগের প্রাথমিক সত্যতা কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় রংতুলির শেষ আঁচড় বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ, কৃষকের বুকফাটা আর্তনাদ সুনামগঞ্জের ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় মাঠে পুলিশ আমি তোমার জম মালাকুল মউত আজরাইল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চুপাইর উচ্চ বিদ্যালয়ের শত বছর উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩০৪ Time View

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চুপাইর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার শত বছর উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চুপাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠানের সাবেক ছাত্র বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ডক্টর রফিকুল ই ইসলাম। বিশেষ অতিথি পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এসএম হাফিজুর রহমান, ব্র্যাক ব্যাংকের ডিএমডি এন্ড হেড অব অপারেশন মো. মনিরুজ্জামান মোল্লা।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আজ শতবর্ষ পূর্ণ করে চুপাইর উচ্চ বিদ্যালয় দাঁড়িয়ে আছে গর্বের সাথে। এই বিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে প্রাক্তন শিক্ষার্থীদের আবেগ, দায়বদ্ধতা ও ভালোবাসা। এই বিদ্যালয় কেবল পড়াশোনার জায়গা নয়, এটি একটি বিশ্বাস, একটি আত্মিক বন্ধন। অতীতের ঐতিহ্য, বর্তমানের দায়িত্ব এবং ভবিষ্যতের স্বপ্ন সবকিছু মিলিয়ে এটি শুধু একটি বিদ্যালয় নয়, একটি ইতিহাস। প্রাক্তন শিক্ষার্থীদের আয়ের একটি অংশ দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে। যাতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা সহায়তা পায় এবং কোনো সন্তান যেন অর্থের অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।

বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়। বিদ্যালয়ের শত বছর উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় সহস্রাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

চুপাইর উচ্চ বিদ্যালয়ের শত বছর উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত

সময়: ০৮:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫