
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জাজিরা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বরে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে জাজিরা উপজেলা সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।
আলোচনা সভায় জাজিরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মো. মতিউর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, জাজিরা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. ফারুক হোসেন, জাজিরা উপজেলা নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তি রানী, যুব উদ্যোক্তা মো. রফিকুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে জনগণের সচেতনতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Reporter Name 






















