Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিকরগাছা হাসপাতালে ইসিজি সেবায় ভোগান্তি

  • Reporter Name
  • সময়: ১১:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৮১ Time View

ছুটির আবেদন নেই, কর্মস্থলেও অনুপস্থিত টেকনিশিয়ান রিয়াজুল

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি সেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। অভিযোগ উঠেছে, হাসপাতালের কার্ডিওগ্রাফার (ইসিজি টেকনিশিয়ান) রিয়াজুল ইসলাম নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকলেও তার কোনো ছুটির আবেদন পাওয়া যায়নি। ফলে ঈদ-উল-আযহার আগে শেষ কর্মদিবসে চিকিৎসাসেবা কার্যত স্থবির হয়ে পড়ে।

রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে হাসপাতাল ঘুরে দেখা যায়, ইসিজি কক্ষ বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। স্থানীয়ভাবে ‘পদ্মপুকুর হাসপাতাল’ নামে পরিচিত এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ঝিকরগাছার পাশাপাশি মণিরামপুর ও শার্শা উপজেলার মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল।

ভুক্তভোগীদের অভিযোগ, রিয়াজুল ইসলাম অফিসে এলেও অধিকাংশ সময় নিজের কক্ষে থাকেন না। এতে দীর্ঘদিন ধরেই রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

ইসিজি করতে এসে ভোগান্তিতে পড়া রোগী শাকিল হোসেন বলেন, “ভরসা করে হাসপাতালে এসেছিলাম। কিন্তু এসে দেখি ইসিজি টেকনিশিয়ান নেই। অন্যদের কাছে জানতে পারলাম, তার কোনো ছুটির আবেদনও নেই। হাসপাতালে এসেও তাকে রুমে না পাওয়াটা নাকি নিয়মিত ঘটনা।”

হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের দায়িত্বে থাকা প্রধান সহকারী (বড় বাবু) শওকত আকবর জানান, রিয়াজুল ইসলামের কোনো ছুটির আবেদন তার কাছে নেই। তিনি প্রথমে রিয়াজুলের মোবাইল নম্বর দিতে অস্বীকৃতি জানালেও পরে নিজেই ফোন করার চেষ্টা করেন। তবে রিয়াজুল ফোন রিসিভ করেননি।

অভিযুক্ত রিয়াজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রশিদ বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি বিনা ছুটিতে অনুপস্থিত রয়েছেন। এছাড়া কর্মস্থলে না থাকার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। সরকারি সেবা ব্যাহত হওয়ায় তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা হাসপাতালের সেবার মান পুনরুদ্ধার এবং রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

ঝিকরগাছা হাসপাতালে ইসিজি সেবায় ভোগান্তি

সময়: ১১:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ছুটির আবেদন নেই, কর্মস্থলেও অনুপস্থিত টেকনিশিয়ান রিয়াজুল

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি সেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। অভিযোগ উঠেছে, হাসপাতালের কার্ডিওগ্রাফার (ইসিজি টেকনিশিয়ান) রিয়াজুল ইসলাম নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকলেও তার কোনো ছুটির আবেদন পাওয়া যায়নি। ফলে ঈদ-উল-আযহার আগে শেষ কর্মদিবসে চিকিৎসাসেবা কার্যত স্থবির হয়ে পড়ে।

রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে হাসপাতাল ঘুরে দেখা যায়, ইসিজি কক্ষ বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। স্থানীয়ভাবে ‘পদ্মপুকুর হাসপাতাল’ নামে পরিচিত এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ঝিকরগাছার পাশাপাশি মণিরামপুর ও শার্শা উপজেলার মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল।

ভুক্তভোগীদের অভিযোগ, রিয়াজুল ইসলাম অফিসে এলেও অধিকাংশ সময় নিজের কক্ষে থাকেন না। এতে দীর্ঘদিন ধরেই রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

ইসিজি করতে এসে ভোগান্তিতে পড়া রোগী শাকিল হোসেন বলেন, “ভরসা করে হাসপাতালে এসেছিলাম। কিন্তু এসে দেখি ইসিজি টেকনিশিয়ান নেই। অন্যদের কাছে জানতে পারলাম, তার কোনো ছুটির আবেদনও নেই। হাসপাতালে এসেও তাকে রুমে না পাওয়াটা নাকি নিয়মিত ঘটনা।”

হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের দায়িত্বে থাকা প্রধান সহকারী (বড় বাবু) শওকত আকবর জানান, রিয়াজুল ইসলামের কোনো ছুটির আবেদন তার কাছে নেই। তিনি প্রথমে রিয়াজুলের মোবাইল নম্বর দিতে অস্বীকৃতি জানালেও পরে নিজেই ফোন করার চেষ্টা করেন। তবে রিয়াজুল ফোন রিসিভ করেননি।

অভিযুক্ত রিয়াজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রশিদ বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি বিনা ছুটিতে অনুপস্থিত রয়েছেন। এছাড়া কর্মস্থলে না থাকার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। সরকারি সেবা ব্যাহত হওয়ায় তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা হাসপাতালের সেবার মান পুনরুদ্ধার এবং রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ১৯