Dhaka ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন লামায় তিন কিশোরী নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ২৫০–৩০০ কোটি টাকা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংস্কৃতি চর্চা বাড়াতে লালন উৎসব, নজরুলবর্ষ ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক প্রবর্তক স্কুলে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ চট্টগ্রামে চালু হলো অত্যাধুনিক ‘সাইবার পুলিশ সেন্টার’ ও ‘ফরেনসিক ল্যাব’ কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিকরগাছা ২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

  • Reporter Name
  • সময়: ০৮:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা থানাধীন নাভারন ব্রীজ এলাকা থেকে ২ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেলসহ মো. শামীম বাবু (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাভারন হাইওয়ে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, নাভারন হাইওয়ে থানার ইনচার্জ এসআই (নিঃ) মো. কেরামত আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এলাকায় জরুরি মোবাইল ডিউটি পরিচালনা করছিলেন। ডিউটিকালীন গতকাল (১৩ অক্টোবর, ২০২৬) বিকেল আনুমানিক ৫:৩৫ ঘটিকার সময় বেনাপোল-যশোর মহাসড়কের নাভারন পুরাতন বাজারস্থ নাভারন ব্রীজের পূর্ব পাশে নাভারন থেকে যশোরের অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পুলিশ সদস্যরা মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দিলে সওয়ারী এক ব্যক্তি দ্রুত নেমে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ সদস্যেরা ধাওয়া করে অপর আরোহী মো. শামীম বাবুকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে আটককৃত ব্যক্তির নিকট থেকে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো. শামীম বাবু (২১) যশোর জেলার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মোঃ সোহেল রানার ছেলে।
এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদক ও আটককৃত আসামির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১৪, তাং ১৪/১০/২০২৬)। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নবীনগরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে মাদক প্রতিরোধে মতবিনিময় সভা ও মেধাবীদের বৃত্তি প্রদান
Tag :
জনপ্রিয় নিউজ

দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন

ঝিকরগাছা ২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

সময়: ০৮:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬