Dhaka ১১:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পীরগঞ্জে জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে কিশোরকে গাছে বেঁধে মারধর রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নরসিংদীর শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ, জব্দ ভেকু মেশিন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী “গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার করতেই হবে” -মিয়া গোলাম পরওয়ার সুনামগঞ্জে ফ্যাসিবাদের দোসর ইউপি চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে দুর্নীতির পাহাড় গড়ার অভিযোগ ৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন: বুড়িচংয়ের কৃতি সন্তান ডা. মো. জাহিদ হাসানের সাফল্যের গল্প বিয়ের আগের দিন বর সৌমিকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০২:৫২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১২৮ Time View

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের দোলুয়া উচ্চ বিদ্যালয়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টির গুরুত্ব, বিশেষ করে জিংক সমৃদ্ধ খাদ্যের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমুল্য চন্দ্র সিংহ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী।

কর্মসূচিতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তারা বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে পুষ্টিকর খাদ্য গ্রহণের বিকল্প নেই। বিশেষ করে জিংক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষে শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে সচেতন হয়ে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

পীরগঞ্জে জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে কিশোরকে গাছে বেঁধে মারধর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

সময়: ০২:৫২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬