
পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম : পঞ্চগড় জেলা তেঁতুলিয়ায় উপজেলা ভাঙারি কিনতে গিয়ে উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল অবশেষে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকায় নিরাপদ স্থানে নিয়ে বোম ডিসপোজাল টিম মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মর্টার শেলটি সীমান্তবর্তী লোকালয় থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম সেটি নিষ্ক্রিয় করে।
এ সময় বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচণ্ডী এলাকায় ভাঙারির দোকানের মালিক আশরাফুল আলম স্থানীয় এক নারীর কাছ থেকে পুরাতন লোহার জিনিস মনে করে একটি ভারী বস্তু কিনেছিলেন। পরে বস্তুটি সন্দেহজনক মনে হলে তিনি বিষয়টি পুলিশকে জানান।
Reporter Name 



























