Dhaka ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাজনীতি আমার কাছে ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার নয়’ সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছেন সাকিব বাঁশখালীবাসীকে নিয়ে চসিক মেয়রের মন্তব্যে তোলপাড়, দুঃখ প্রকাশ মেয়রের নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার ডিমলায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা চাঁদপুর পৌরসভা নির্বাচন: ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিলেন বারেক ভূঁইয়া যুক্তরাষ্ট্রে আবাসন বাজারে ধীরগতি, তবু নিউইয়র্ক–নিউজার্সি–পেনসিলভানিয়ায় বাড়ির দাম বেড়েছে ৬.৩% ব্রুকলিনের বাংলাদেশি পাড়া থেকে নিউইয়র্ক সিটি হল—শাহানা হানিফের রাজনৈতিক উত্থানের গল্প
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দরিদ্র মানুষের চিকিৎসাসেবা বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • সময়: ০৬:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১৮ Time View

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচ ট্রাস্ট) সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনিও ব্যক্তিগতভাবে অনেক দরিদ্র রোগীকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং ট্রাস্ট তাদের চিকিৎসাসেবায় সহযোগিতা করেছে বলে জানান। এ জন্য ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা কামনা করা হলে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় প্রতিনিধি দল আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় ‘Disaster Preparedness and Resilient Bangladesh: Leading the Future’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিতির আমন্ত্রণপত্র হস্তান্তর করে। রাষ্ট্রপতি সম্মেলনে অংশগ্রহণের সম্মতি জানান।

প্রতিনিধি দলে আরও ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক প্রফেসর ডা. ওমর শরীফ ইবনে হাসান এবং জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

রাজনীতি আমার কাছে ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার নয়’

দরিদ্র মানুষের চিকিৎসাসেবা বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে আহ্বান রাষ্ট্রপতির

সময়: ০৬:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচ ট্রাস্ট) সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনিও ব্যক্তিগতভাবে অনেক দরিদ্র রোগীকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং ট্রাস্ট তাদের চিকিৎসাসেবায় সহযোগিতা করেছে বলে জানান। এ জন্য ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা কামনা করা হলে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় প্রতিনিধি দল আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় ‘Disaster Preparedness and Resilient Bangladesh: Leading the Future’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিতির আমন্ত্রণপত্র হস্তান্তর করে। রাষ্ট্রপতি সম্মেলনে অংশগ্রহণের সম্মতি জানান।

প্রতিনিধি দলে আরও ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক প্রফেসর ডা. ওমর শরীফ ইবনে হাসান এবং জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠক