Dhaka ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত বাংলাদেশের বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানালো ইংল্যান্ড ওয়েলসের ল’ সোসাইটি ভাঙ্গুড়ায় ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এম এ হোসেইন ইউকে ফুলতলার উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি: HBB করণ প্রকল্পের আওতায় ৩টি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন ফুলতলায় “অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর তৃতীয় দিনের খেলায় স্বাগতিক আইকন একাডেমীর জয় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর মণিরামপুরে এম এ হালিমের বিরুদ্ধে অভিযোগের চাঞ্চল্য জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ১০:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৯ Time View

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুরের কাহারোল উপজেলায় পূর্ণভবা নদীর পানিতে ডুবে আব্দুস সবুর (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কাহারোল থানা পুলিশের সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পূর্ণভবা নদীতে হাঁস ছেড়ে দিতে যান আব্দুস সবুর। এ সময় হঠাৎ তিনি নদীর পানিতে পড়ে নিখোঁজ হন।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে কাহারোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালালেও প্রথমদিকে তার সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল আনুমানিক ৩টার দিকে ভবানীপুর এলাকার পূর্ণভবা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে যাত্রা শুরু করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’
Tag :
জনপ্রিয় নিউজ

হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

সময়: ১০:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুরের কাহারোল উপজেলায় পূর্ণভবা নদীর পানিতে ডুবে আব্দুস সবুর (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কাহারোল থানা পুলিশের সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পূর্ণভবা নদীতে হাঁস ছেড়ে দিতে যান আব্দুস সবুর। এ সময় হঠাৎ তিনি নদীর পানিতে পড়ে নিখোঁজ হন।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে কাহারোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালালেও প্রথমদিকে তার সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল আনুমানিক ৩টার দিকে ভবানীপুর এলাকার পূর্ণভবা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন