
মো: মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে চাঁদগঞ্জ মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক (স্থগিতকৃত) বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেহেলগাজী পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জিয়া সহ অন্যান্য প্রভাবশালী নেতা-কর্মী উপস্থিত ছিলেন।বক্তারা আরাফাত রহমান কোকোর জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরে তাঁর আত্মার শান্তি কামনা করেন। এছাড়াও চেহেলগাজী ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মো: মেহেদী হাসান ফুয়াদ 




























