Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস ১৫ বছরে রেলপথে ১ হাজার ৩৩৪ দুর্ঘটনা, সংসদে জানালেন রেলমন্ত্রী বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন-এর ২৭তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ১৬ হাজার পিস ইয়াবা সহ আটক জামালপুর জেলা পুলিশ সুপারের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত- হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সভাপতি,ইমরান সহ-সভাপতি,মোঃআঃ সবুর সদস্য সচিব নির্বাচিত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা রাজনৈতিকভাবে করা হয়েছিল, নির্ভুল তালিকা তৈরির কাজ চলছে: প্রধানমন্ত্রী তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দেবীগঞ্জে মালয়েশিয়ায় প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু,

  • Reporter Name
  • সময়: ০১:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১৫৭ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোছাঃ রিংকি( ২৩) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ সকালেউপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিংকির বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী এলাকায়। মোবাইল ফোনের মাধ্যমে দেবীগঞ্জের সোনাহার মোল্লাপাড়া এলাকার আমছের আলীর ছেলে প্রবাসী আলিম ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা অনলাইনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।বিয়ের পর প্রায় আট মাস ধরে ওই নারী রিংকি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। তবে স্বামী আলিম ইসলাম দুই বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করায় বিয়ের পরও তাদের সরাসরি দেখা হয়নি। দাম্পত্য সম্পর্ক মূলত মোবাইল ফোনের যোগাযোগেই সীমাবদ্ধ ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ মার্চ) ঘরের ভেতর থেকে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রিংকির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে দাবি করেন প্রতিবেশীরা। সকালে পরিবারের সদস্যরা কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, মৃত্যুর আগের রাতে প্রবাসী স্বামীর সঙ্গে তার দীর্ঘ সময় কথা হয়। কথোপকথনের এক পর্যায়ে রিংকি আত্মহত্যার ইঙ্গিত দিলে আলিম উদ্বিগ্ন হয়ে স্থানীয় এক প্রতিবেশীকে ফোন করে বিষয়টি জানান। তবে এরপরও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়নি।স্বজন ও প্রতিবেশীরা বলেন, শ্বশুরবাড়িতে রিংকি স্বাভাবিকভাবেই ছিলেন এবং পরিবারের সঙ্গে তার সম্পর্কেও দৃশ্যমান কোনো বিরোধ ছিল না। তবে সাম্প্রতিক সময়ে স্বামীকে নিয়ে মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে অনেকে ধারণা করছেন। এই মৃত্যুর পেছনে পারিবারিক, মানসিক নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবীগঞ্জ থানা-র পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

দেবীগঞ্জে মালয়েশিয়ায় প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু,

সময়: ০১:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোছাঃ রিংকি( ২৩) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ সকালেউপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিংকির বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী এলাকায়। মোবাইল ফোনের মাধ্যমে দেবীগঞ্জের সোনাহার মোল্লাপাড়া এলাকার আমছের আলীর ছেলে প্রবাসী আলিম ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা অনলাইনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।বিয়ের পর প্রায় আট মাস ধরে ওই নারী রিংকি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। তবে স্বামী আলিম ইসলাম দুই বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করায় বিয়ের পরও তাদের সরাসরি দেখা হয়নি। দাম্পত্য সম্পর্ক মূলত মোবাইল ফোনের যোগাযোগেই সীমাবদ্ধ ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ মার্চ) ঘরের ভেতর থেকে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রিংকির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে দাবি করেন প্রতিবেশীরা। সকালে পরিবারের সদস্যরা কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, মৃত্যুর আগের রাতে প্রবাসী স্বামীর সঙ্গে তার দীর্ঘ সময় কথা হয়। কথোপকথনের এক পর্যায়ে রিংকি আত্মহত্যার ইঙ্গিত দিলে আলিম উদ্বিগ্ন হয়ে স্থানীয় এক প্রতিবেশীকে ফোন করে বিষয়টি জানান। তবে এরপরও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়নি।স্বজন ও প্রতিবেশীরা বলেন, শ্বশুরবাড়িতে রিংকি স্বাভাবিকভাবেই ছিলেন এবং পরিবারের সঙ্গে তার সম্পর্কেও দৃশ্যমান কোনো বিরোধ ছিল না। তবে সাম্প্রতিক সময়ে স্বামীকে নিয়ে মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে অনেকে ধারণা করছেন। এই মৃত্যুর পেছনে পারিবারিক, মানসিক নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  অনন্য মানবিকতায় সামাজিকীকরণ: প্রথা ভাঙলো মাদ্রাসা আবু হুরায়রা