Dhaka ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দৌলতপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যাক্তি আটক

  • Reporter Name
  • সময়: ১১:৩৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২৯ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাম মন্ডল (৪৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর রিফুজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত মোজাম মন্ডল একই এলাকার আজিত মন্ডলের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে ৫ বছরের ওই শিশুটি খেলাধুলা করতে গিয়ে প্রতিবেশী মোজাম মন্ডলের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মোজাম মন্ডল শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে মোজাম মন্ডল পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শিশুটির মা জানান, মোজাম মন্ডল আমাদের প্রতিবেশী। আমার ছোট্ট মেয়েটি খেলতে ওদের বাড়িতে গেলে মোজাম তাকে একা পেয়ে অনৈতিক কাজের চেষ্টা চালায়। মেয়ের চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে আমি দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত মোজামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম মন্ডলকে আটক করতে সক্ষম হয়েছি। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের চূড়ান্ত ঘটনা নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  স্ত্রীকে ঘরে তোলার আগেই লাশ হয়ে ফিরছেন নাটোরের সাব্বির
Tag :
জনপ্রিয় নিউজ

দৌলতপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যাক্তি আটক

সময়: ১১:৩৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাম মন্ডল (৪৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর রিফুজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত মোজাম মন্ডল একই এলাকার আজিত মন্ডলের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে ৫ বছরের ওই শিশুটি খেলাধুলা করতে গিয়ে প্রতিবেশী মোজাম মন্ডলের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মোজাম মন্ডল শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে মোজাম মন্ডল পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শিশুটির মা জানান, মোজাম মন্ডল আমাদের প্রতিবেশী। আমার ছোট্ট মেয়েটি খেলতে ওদের বাড়িতে গেলে মোজাম তাকে একা পেয়ে অনৈতিক কাজের চেষ্টা চালায়। মেয়ের চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে আমি দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত মোজামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম মন্ডলকে আটক করতে সক্ষম হয়েছি। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের চূড়ান্ত ঘটনা নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু হচ্ছে, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি