Dhaka ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: রবির দুই দিনের রিমান্ড মঞ্জুর বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের কান্নায় ভারী দেশ: অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম) হুমকি, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ জাসদ কর্নেল তাহের হত্যা দিবস পালন করেছে ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: রবির দুই দিনের রিমান্ড মঞ্জুর

  • Reporter Name
  • সময়: ০৩:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড। পুলিশ পাহারায় আসামি রবিউল শিকদার ওরফে রবি। নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল শিকদার ওরফে রবির (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে একই গ্রামের রবিউল শিকদার ওরফে রবির বিরুদ্ধে।

নিহতের স্বজনদের অভিযোগ, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। সে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ করেন। এছাড়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্বজনরা।

সোমবার রাতে নিহতের বাবা সদর থানায় মামলা করেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত রবিউল শিকদার রবিকে আটক করে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, আদালতের আদেশের পর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রবিউল শিকদার রবিকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নেওয়া হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আরও পড়ুনঃ  কক্সবাজার বিজিবির পৃথক অভিযানে ৬২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩
Tag :
জনপ্রিয় নিউজ

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: রবির দুই দিনের রিমান্ড মঞ্জুর

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: রবির দুই দিনের রিমান্ড মঞ্জুর

সময়: ০৩:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড। পুলিশ পাহারায় আসামি রবিউল শিকদার ওরফে রবি। নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল শিকদার ওরফে রবির (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে একই গ্রামের রবিউল শিকদার ওরফে রবির বিরুদ্ধে।

নিহতের স্বজনদের অভিযোগ, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। সে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ করেন। এছাড়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্বজনরা।

সোমবার রাতে নিহতের বাবা সদর থানায় মামলা করেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত রবিউল শিকদার রবিকে আটক করে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, আদালতের আদেশের পর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রবিউল শিকদার রবিকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নেওয়া হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭