Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নতুন প্রজন্মের জন্য বুড়িচং,ব্রাহ্মণপাড়ায় কর্মসংস্থান সৃষ্টি করতে চাই : ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া

  • Reporter Name
  • সময়: ০৭:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১০৬ Time View

মোঃ আবদুল্লাহ ,বুড়িচং প্রতিনিধি:

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ প্রজন্মই সবচেয়ে বড় শক্তি—এ মন্তব্য করে বাংলাদেশ এবি পার্টি-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেছেন, নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বুড়িচং–ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে চান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, “তরুণ প্রজন্মরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না। আমি নির্বাচিত হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। শিল্প, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই।”

তিনি আরও বলেন, এলাকার শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে নারীদের আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ। এই দর্পণের মাধ্যমেই জনগণ সঠিক তথ্য জানতে পারে। ঈগল প্রতীকের প্রার্থীর আদর্শ, কর্মসূচি ও বার্তা জনগণের কাছে তুলে ধরতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক (অবসরপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা মোসলেম উদ্দিন, বুড়িচং উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, শিকারপুর এলাকার আব্দুল ওয়াদুদ, শাহ আলম, হারুন কাকা, শ্রী সুশীল চন্দ্র সেন, জামাল মুহুরী, রিফাত মুন্সী, জামসেদ, শিকারপুর এলাকার আল আমিন, শান্তসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

মতবিনিময় সভায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি

নতুন প্রজন্মের জন্য বুড়িচং,ব্রাহ্মণপাড়ায় কর্মসংস্থান সৃষ্টি করতে চাই : ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া

সময়: ০৭:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

মোঃ আবদুল্লাহ ,বুড়িচং প্রতিনিধি:

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ প্রজন্মই সবচেয়ে বড় শক্তি—এ মন্তব্য করে বাংলাদেশ এবি পার্টি-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেছেন, নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বুড়িচং–ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে চান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, “তরুণ প্রজন্মরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না। আমি নির্বাচিত হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। শিল্প, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই।”

তিনি আরও বলেন, এলাকার শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে নারীদের আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ। এই দর্পণের মাধ্যমেই জনগণ সঠিক তথ্য জানতে পারে। ঈগল প্রতীকের প্রার্থীর আদর্শ, কর্মসূচি ও বার্তা জনগণের কাছে তুলে ধরতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক (অবসরপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা মোসলেম উদ্দিন, বুড়িচং উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, শিকারপুর এলাকার আব্দুল ওয়াদুদ, শাহ আলম, হারুন কাকা, শ্রী সুশীল চন্দ্র সেন, জামাল মুহুরী, রিফাত মুন্সী, জামসেদ, শিকারপুর এলাকার আল আমিন, শান্তসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার