Dhaka ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার রাণীশংকৈলে ৯ বছর ধরে বন্ধ সিজার সেবা: গাইনি চিকিৎসকের অভাবে ঝুঁকিতে প্রসূতি সেবা চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন কক্সবাজারের ইসমাইল তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া আজিজনগর ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাদুকাটায় নৌপথে ভয়াবহ চাঁদাবাজি কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী’র মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলা: বিএনপিপন্থী গুরুতর আহত

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া পশ্চিম পাড়ার বিলে মাটি কাটার কাজ করার সময় অর্তকিত হামলায় গোঁড়ালি বিচ্ছিন লাল মিয়ার ছেলে লিটন মিয়াকে (২৭) সুচিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহত ভুক্তভোগী পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে ও সংসদ নির্বাচনে বিএনপির হয়ে কাজ করায় ক্ষুব্ধ আওয়ামী লীগ পন্থীদের হামলায় এ ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, খাগাতোয়া বাজার থেকে দীর্ঘচাইল গ্রামে যাওয়ার কাঁচা রাস্তার পাশে কৃষি জমিতে বদলির মাটি কাটার কাজ করছিলেন গুরুতর আহত লিটন মিয়াসহ আরো কয়েকজন। এ সময় ৩ টি সিএনজি যোগে খাগাতোয়া গ্রামের পূর্ব পাড়ার বালা বাড়ির মঙ্গল মিয়ার ছেলে ইব্রাহিম (৩৮), মৃত রেহমান মিয়ার ছেলে ইকবাল (৪০), মৃত ফারুক মিয়ার ছেলে নাহিদ (৩০) লাল মিয়ার ছেলে জুয়েল (২৬), পিতা অজ্ঞাত পারভেজ (৪০) ও কাবিলা (২২) সহ আরো ১০-১২ জন ভাড়াটে সন্ত্রাসী মিলে দেশী অস্ত্র ও পিস্তল নিয়ে অর্তকিত হামলা করে কুপিয়ে জখম ও মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। লিটনের সাথে থাকা অন্যরা পালিয়ে গেলেও একা পেয়ে রক্তাক্ত করে তাকে। এ সময় হামলাকারিরা যাওয়ার পথে একিই গ্রামের হাজী হুরুন মিয়ার ছেলে শরীফ মিয়ার (৭৭) কাছ থেকে মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয়। এঘটনায় রাস্তায় ভাঙ্গা দেশীয় অস্ত্রের বাট, পায়ের গোঁড়ালির হাঁড় ও রক্ত ভেজা দূর্বা ঘাস দেখিয়ে হতাশা প্রকাশ করেন স্থানিয়রা।

আহত লিটনের মা হোসনা বেগম কান্নারত অবস্থায় বলেন, তার ছেলেকে কুপিয়ে জখম করে খালের ধারে ফেলে চলে যায় ঘাতকরা। পরে স্থানিয়রা তাকে ধরাধরি করে হাসপাতালে ভর্তি করেন। তিনি এর বিচার দাবি করেন।

প্রত্যক্ষদর্শী ইমন মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা করেন ঘাতকরা। তারা এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ার লোক। তাদের বিরুদ্ধে বিগত দিনেও অস্ত্র নিয়ে এলাকায় হামলা-ভাঙ্গচুরের অভিযোগসহ থানায় মামলা আছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আধা কেজি গাঁজাসহ আটক ১

প্রত্যক্ষদর্শী সাদ্দাম মিয়া জানান, লিটন মিয়া খুবি সাধারণ ঘরের ছেলে। সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের হয়ে কাজ করায় তাকে হামলা করে হত্যার চেষ্টা করে তারা।

Tag :
জনপ্রিয় নিউজ

বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম

নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলা: বিএনপিপন্থী গুরুতর আহত

সময়: ১০:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া পশ্চিম পাড়ার বিলে মাটি কাটার কাজ করার সময় অর্তকিত হামলায় গোঁড়ালি বিচ্ছিন লাল মিয়ার ছেলে লিটন মিয়াকে (২৭) সুচিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহত ভুক্তভোগী পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে ও সংসদ নির্বাচনে বিএনপির হয়ে কাজ করায় ক্ষুব্ধ আওয়ামী লীগ পন্থীদের হামলায় এ ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, খাগাতোয়া বাজার থেকে দীর্ঘচাইল গ্রামে যাওয়ার কাঁচা রাস্তার পাশে কৃষি জমিতে বদলির মাটি কাটার কাজ করছিলেন গুরুতর আহত লিটন মিয়াসহ আরো কয়েকজন। এ সময় ৩ টি সিএনজি যোগে খাগাতোয়া গ্রামের পূর্ব পাড়ার বালা বাড়ির মঙ্গল মিয়ার ছেলে ইব্রাহিম (৩৮), মৃত রেহমান মিয়ার ছেলে ইকবাল (৪০), মৃত ফারুক মিয়ার ছেলে নাহিদ (৩০) লাল মিয়ার ছেলে জুয়েল (২৬), পিতা অজ্ঞাত পারভেজ (৪০) ও কাবিলা (২২) সহ আরো ১০-১২ জন ভাড়াটে সন্ত্রাসী মিলে দেশী অস্ত্র ও পিস্তল নিয়ে অর্তকিত হামলা করে কুপিয়ে জখম ও মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। লিটনের সাথে থাকা অন্যরা পালিয়ে গেলেও একা পেয়ে রক্তাক্ত করে তাকে। এ সময় হামলাকারিরা যাওয়ার পথে একিই গ্রামের হাজী হুরুন মিয়ার ছেলে শরীফ মিয়ার (৭৭) কাছ থেকে মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয়। এঘটনায় রাস্তায় ভাঙ্গা দেশীয় অস্ত্রের বাট, পায়ের গোঁড়ালির হাঁড় ও রক্ত ভেজা দূর্বা ঘাস দেখিয়ে হতাশা প্রকাশ করেন স্থানিয়রা।

আহত লিটনের মা হোসনা বেগম কান্নারত অবস্থায় বলেন, তার ছেলেকে কুপিয়ে জখম করে খালের ধারে ফেলে চলে যায় ঘাতকরা। পরে স্থানিয়রা তাকে ধরাধরি করে হাসপাতালে ভর্তি করেন। তিনি এর বিচার দাবি করেন।

প্রত্যক্ষদর্শী ইমন মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা করেন ঘাতকরা। তারা এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ার লোক। তাদের বিরুদ্ধে বিগত দিনেও অস্ত্র নিয়ে এলাকায় হামলা-ভাঙ্গচুরের অভিযোগসহ থানায় মামলা আছে।

আরও পড়ুনঃ  ডিবি (পশ্চিম) অভিযানে ১৪,৫০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১