Dhaka ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর মা-বাবার আশ্রয়হীন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সোহানার পাশে দাঁড়ালেন নরসিংদীর জেলা প্রশাসক বুড়ির বাঁধে শুরু ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, ঢল নেমেছে হাজারো মানুষের বুড়িচংয়ে পুলিশের অভিযান, ৫ কেজি গাঁজাসহ আটক ৫ রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়েছে দুই লাখ টাকার আসবাবপত্র ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালে আফলাটক্সিন, বাকি চালের মান যাচাইয়ের দাবি তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নতুন কমিটি ঘোষণা ময়নামতীতে বাড়ছে অপরাধের উদ্বেগ, এবার ডাকাতের কবলে প্রবাসফেরত যুবক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীর পলাশে ১২ বছরের সিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার

  • Reporter Name
  • সময়: ০৭:০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৬ Time View

নরসিংদী থেকে আবু নাঈম রিপন

নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর থেকে সিফাত (১২) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। ছেলের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা রোজিনা আক্তার।

পরিবারের তথ্য অনুযায়ী, সিফাত খানেপুরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঝিনুক মিয়ার সন্তান। বাড়িতে ঝগড়ার পর সে চলে যায় বলে জানা গেছে।

থানায় সাধারণ ডায়েরি, চলছে অনুসন্ধান

সিফাত নিখোঁজ হওয়ার ঘটনায় তার মা রোজিনা আক্তার গত ৩০ সেপ্টেম্বর পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৫৯০, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। ট্র্যাকিং নম্বর 50YIC4।

এ বিষয়ে পলাশ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। সৎমায়ের সঙ্গে ঝগড়ার পর সিফাত বাড়ি থেকে বের হয়ে যায় বলে জানা গেছে। তার কাছে মোবাইল ফোন না থাকায় অবস্থান শনাক্ত করা কঠিন হচ্ছে। তবে তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম থেকে ফোন, এরপর আর যোগাযোগ নেই

সিফাতের মা রোজিনা আক্তার জানান, নিখোঁজ হওয়ার কিছুদিন পর চট্টগ্রাম থেকে সিফাত ফোন করেছিল। সে কিছু টাকা পাঠানোর জন্য বলে। পরে মা তার কাছে টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বলে জানান তিনি।

থানায় জিডি করার পরও বেশ কিছুদিন ধরে সিফাতের কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে তার মায়ের।

সিফাতের সন্ধান পেতে সহযোগিতার আবেদন

নিখোঁজ সিফাতের সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন তার মা রোজিনা আক্তার। কোনো সহৃদয় ব্যক্তি সিফাতের খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান:প্রধানমন্ত্রী

যোগাযোগ: রোজিনা আক্তার (মা)
মোবাইল নম্বর: 01319856835

সিফাতের সন্ধান পেতে পরিবার সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

Tag :
জনপ্রিয় নিউজ

অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর

নরসিংদীর পলাশে ১২ বছরের সিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সময়: ০৭:০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

নরসিংদী থেকে আবু নাঈম রিপন

নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর থেকে সিফাত (১২) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। ছেলের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা রোজিনা আক্তার।

পরিবারের তথ্য অনুযায়ী, সিফাত খানেপুরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঝিনুক মিয়ার সন্তান। বাড়িতে ঝগড়ার পর সে চলে যায় বলে জানা গেছে।

থানায় সাধারণ ডায়েরি, চলছে অনুসন্ধান

সিফাত নিখোঁজ হওয়ার ঘটনায় তার মা রোজিনা আক্তার গত ৩০ সেপ্টেম্বর পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৫৯০, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। ট্র্যাকিং নম্বর 50YIC4।

এ বিষয়ে পলাশ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। সৎমায়ের সঙ্গে ঝগড়ার পর সিফাত বাড়ি থেকে বের হয়ে যায় বলে জানা গেছে। তার কাছে মোবাইল ফোন না থাকায় অবস্থান শনাক্ত করা কঠিন হচ্ছে। তবে তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম থেকে ফোন, এরপর আর যোগাযোগ নেই

সিফাতের মা রোজিনা আক্তার জানান, নিখোঁজ হওয়ার কিছুদিন পর চট্টগ্রাম থেকে সিফাত ফোন করেছিল। সে কিছু টাকা পাঠানোর জন্য বলে। পরে মা তার কাছে টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বলে জানান তিনি।

থানায় জিডি করার পরও বেশ কিছুদিন ধরে সিফাতের কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে তার মায়ের।

সিফাতের সন্ধান পেতে সহযোগিতার আবেদন

নিখোঁজ সিফাতের সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন তার মা রোজিনা আক্তার। কোনো সহৃদয় ব্যক্তি সিফাতের খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন