Dhaka ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অতিরিক্ত খাজনায় দিশেহারা ব্যবসায়ী: আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাজারে ইজারাদারের বিরুদ্ধে তদন্তের দাবি!! নারীদের জন্য এলপিজি কার্ড চালু করা হবে: প্রধানমন্ত্রী , শিক্ষা, কৃষি ও শিল্প খাতে নতুন পরিকল্পনার ইঙ্গিত প্রবাসীর সহায়তায় মাধবপুরে অসহায় মানিক পেলেন নতুন ঘর যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন যশোর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ পরিতোষ কুমার বৈদ্য সাভারে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কলম, পানি ও খাবার বিতরণ, ছাত্রদল নেতা সোহাগ শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে নামছে ভক্তসমুদ্র নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু টেকনাফে সরকারি ঘর বিক্রির অভিযোগ: খারাংখালীতে চাঞ্চল্য
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নারীদের জন্য এলপিজি কার্ড চালু করা হবে: প্রধানমন্ত্রী , শিক্ষা, কৃষি ও শিল্প খাতে নতুন পরিকল্পনার ইঙ্গিত

  • Reporter Name
  • সময়: ০৫:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

দেশের নারীদের জন্য ফ্যামিলি কার্ডের পাশাপাশি রান্নার সুবিধার্থে এলপিজি কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষাব্যবস্থা চালু করা হবে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, দেশের মায়েদের জন্য ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এর আগে কৃষিকার্ড চালু করা হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।

শিল্পখাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২ থেকে ৪ মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কলকারখানা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি বলেন, খাল দখল ও ভরাটের কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি খালের দুই পাশে প্রায় ৩ হাজার গাছ রোপণ করা হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার বিদায়ের পর সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং সরকার ধাপে ধাপে সেই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। তবে কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থে অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

শার্শার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে অবস্থান করবেন। বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারী শালজোড় নদীতে সেতু নির্মাণের দাবি, এমপি বললেন আগে কালীগঞ্জ ব্রীজ
Tag :
জনপ্রিয় নিউজ

অতিরিক্ত খাজনায় দিশেহারা ব্যবসায়ী: আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাজারে ইজারাদারের বিরুদ্ধে তদন্তের দাবি!!

নারীদের জন্য এলপিজি কার্ড চালু করা হবে: প্রধানমন্ত্রী , শিক্ষা, কৃষি ও শিল্প খাতে নতুন পরিকল্পনার ইঙ্গিত

সময়: ০৫:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দেশের নারীদের জন্য ফ্যামিলি কার্ডের পাশাপাশি রান্নার সুবিধার্থে এলপিজি কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষাব্যবস্থা চালু করা হবে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, দেশের মায়েদের জন্য ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এর আগে কৃষিকার্ড চালু করা হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।

শিল্পখাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২ থেকে ৪ মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কলকারখানা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি বলেন, খাল দখল ও ভরাটের কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি খালের দুই পাশে প্রায় ৩ হাজার গাছ রোপণ করা হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার বিদায়ের পর সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং সরকার ধাপে ধাপে সেই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। তবে কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থে অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

শার্শার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে অবস্থান করবেন। বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

আরও পড়ুনঃ  ভোরের টহলে ধরা পড়ল দস্যুতার প্রস্তুতি, কিশোরগঞ্জে যুবক গ্রেফতার