Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে গুমের চেষ্টা, থানার পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে সাচার মডেল স্কুল এর পক্ষ থেকে জসীম উদ্দিন মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ​বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা তোফায়েল আহমেদের মৃত্যুতে “শোক সভা ও দোয়া মাহফিল” এবং ঐতিহাসিক ৬ দফাদিবস পালন করছে শেখ হাসিনা পরিষদ জর্জিয়া হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পঞ্চগড়ে কৃষক কার্ডের শুভ উদ্ধোধন

পঞ্চগড়ে কৃষক কার্ডের শুভ উদ্ধোধন

পঞ্চগড় প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

পঞ্চগড়ে  কৃষক কার্ড বিতরণ করছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ | পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের অন্যান্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের দেড় হাজার কৃষককেও কার্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না, কোনো ধর্ম-বর্ণের ভিত্তিতেও বিচার করা হবে না। যারা পাওয়ার যোগ্য, তাদেরকেই এই কার্ড দেওয়া হবে। এভাবে বাংলাদেশের চার কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ফ্যামিলি কার্ড ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। ইনশাল্লাহ, আগামী দুই-তিন মাসের মধ্যে সারা দেশে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে শুধু প্রশাসন নয়, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য-সহায়তা প্রদানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কাউকে বিচার করব না। যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।পরে প্রতিমন্ত্রী ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড এবং দুটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম সীমান্তের ৮ পয়েন্টে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
Tag :
জনপ্রিয় নিউজ

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন

পঞ্চগড়ে কৃষক কার্ডের শুভ উদ্ধোধন

সময়: ০৭:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

পঞ্চগড়ে  কৃষক কার্ড বিতরণ করছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ | পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের অন্যান্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের দেড় হাজার কৃষককেও কার্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না, কোনো ধর্ম-বর্ণের ভিত্তিতেও বিচার করা হবে না। যারা পাওয়ার যোগ্য, তাদেরকেই এই কার্ড দেওয়া হবে। এভাবে বাংলাদেশের চার কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ফ্যামিলি কার্ড ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। ইনশাল্লাহ, আগামী দুই-তিন মাসের মধ্যে সারা দেশে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে শুধু প্রশাসন নয়, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য-সহায়তা প্রদানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কাউকে বিচার করব না। যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।পরে প্রতিমন্ত্রী ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড এবং দুটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারী ফকিরহাটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি আনোয়ারুল ইসলাম