Dhaka ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে সম্পন্ন বগুড়ায় ডিবির সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার-মোটরসাইকেল পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!! নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত জাতীয় ফল কাঁঠালের সমারোহে মুখর উঠোন, শিশুদের উচ্ছ্বাস চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম

  • Reporter Name
  • সময়: ০৫:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৩ Time View

মোঃ রাহিজুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) সংবাদদাতা:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নিজেই ভূরুঙ্গামারী উপজেলা শহরে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯.৩০ মিনিটে উপজেলা সদরের থানা রোডে জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত ‘পরিচ্ছন্ন অভিযান’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পরপরই তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশ নেন। রাস্তার পাশে পড়ে থাকা ময়লার স্তুপসহ উপজেলা পরিষদের ভিতরে তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিস্কার করেন।

উদ্বোধনী বক্তব্যে নব নির্বাচীত সংসদ সদস‍্য আনোয়ারুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্রিন সিটি, ক্লিন সিটি করতে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে।

তিনি আরও বলেন, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলাকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।এ সময় নব নির্বাচীত সংসদ সদস‍্য আনোয়ারুল ইসলাম এর সাথে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকারসহ উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় ডিবির সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার-মোটরসাইকেল
Tag :
জনপ্রিয় নিউজ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে সম্পন্ন

পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম

সময়: ০৫:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ রাহিজুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) সংবাদদাতা:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নিজেই ভূরুঙ্গামারী উপজেলা শহরে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯.৩০ মিনিটে উপজেলা সদরের থানা রোডে জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত ‘পরিচ্ছন্ন অভিযান’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পরপরই তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশ নেন। রাস্তার পাশে পড়ে থাকা ময়লার স্তুপসহ উপজেলা পরিষদের ভিতরে তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিস্কার করেন।

উদ্বোধনী বক্তব্যে নব নির্বাচীত সংসদ সদস‍্য আনোয়ারুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্রিন সিটি, ক্লিন সিটি করতে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে।

তিনি আরও বলেন, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলাকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।এ সময় নব নির্বাচীত সংসদ সদস‍্য আনোয়ারুল ইসলাম এর সাথে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকারসহ উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  জাতীয় ফল কাঁঠালের সমারোহে মুখর উঠোন, শিশুদের উচ্ছ্বাস