Dhaka ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্পেনের জয়ে সেজদা দেওয়ায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ ভেড়ামারায় এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যার অভিযোগ কালিয়াকৈরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ ভাঙ্গুড়ায় মাদক নির্মূলে কোমর বেঁধে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ ডিমলায় কচুরিপানা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ অ‍্যাসাল লংআইল‍্যান্ড চ‍্যাপ্টারের অভিষেক ও বারবিকিউ পার্টি-২০২৬ অনুষ্ঠিত, সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক নাছের নির্বাচিত ‘স্মরণে ৭১-হৃদয়ে বাংলাদেশ’-এর আহ্বায়ক সাংবাদিক মানিক লাল ঘোষ ও সদস্য সচিব সাংবাদিক শফিক বাবু মনোনীত গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাওনা টাকা এড়াতে অপহরণের নাটকের অভিযোগ, বদলগাছীতে পারিবারিক মধ্যস্থতায় সমাধান

  • Reporter Name
  • সময়: ১২:১৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৩ Time View

মো. সারোয়ার হোসেন অপু,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় ব্যবসায়িক লোকসান ও পাওনাদারের চাপ থেকে বাঁচতে নিজেই অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে আল মাহমুদ আচাবী নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও শেষ পর্যন্ত পারিবারিক মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল মাহমুদ আচাবী এলাকায় একটি এনজিও পরিচালনা করতেন। সম্প্রতি ব্যবসায় বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়ে তিনি সংকটে পড়েন। এ সময় তিনি তাঁর ভগ্নিপতির ছোট ভাই মো. ছানোয়ার হোসেনের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ১২ লাখ টাকা ধার নেন।

দীর্ঘদিন অতিবাহিত হলেও আচাবী ধার করা টাকা পরিশোধ করতে না পারায় ছানোয়ার হোসেন বারবার পাওনা টাকা ফেরত চান। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর দেনা পরিশোধ এড়াতে এবং পাওনাদারের ওপর চাপ সৃষ্টি করতে আচাবী আত্মগোপনে গিয়ে নিজের অপহরণের একটি নাটক সাজান।

তার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরে অনুসন্ধানে জানা যায়, দেনার দায় থেকে রক্ষা পেতেই তিনি কথিত অপহরণের ঘটনাটি সাজিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি প্রকাশ্যে এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আচাবীর বড় বোন নাজমা বেগমের উদ্যোগে পারিবারিক সালিশ অনুষ্ঠিত হয়। বৈঠকে আচাবী নিজের ভুল স্বীকার করেন এবং পাওনা টাকা পরিশোধের বিষয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। তবে পাওনা টাকা পরিশোধ এড়াতে অপহরণের নাটক সাজানোর অভিযোগটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার বিক্রিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা, গুদাম সিলগালা
Tag :
জনপ্রিয় নিউজ

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ

পাওনা টাকা এড়াতে অপহরণের নাটকের অভিযোগ, বদলগাছীতে পারিবারিক মধ্যস্থতায় সমাধান

সময়: ১২:১৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

মো. সারোয়ার হোসেন অপু,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় ব্যবসায়িক লোকসান ও পাওনাদারের চাপ থেকে বাঁচতে নিজেই অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে আল মাহমুদ আচাবী নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও শেষ পর্যন্ত পারিবারিক মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল মাহমুদ আচাবী এলাকায় একটি এনজিও পরিচালনা করতেন। সম্প্রতি ব্যবসায় বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়ে তিনি সংকটে পড়েন। এ সময় তিনি তাঁর ভগ্নিপতির ছোট ভাই মো. ছানোয়ার হোসেনের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ১২ লাখ টাকা ধার নেন।

দীর্ঘদিন অতিবাহিত হলেও আচাবী ধার করা টাকা পরিশোধ করতে না পারায় ছানোয়ার হোসেন বারবার পাওনা টাকা ফেরত চান। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর দেনা পরিশোধ এড়াতে এবং পাওনাদারের ওপর চাপ সৃষ্টি করতে আচাবী আত্মগোপনে গিয়ে নিজের অপহরণের একটি নাটক সাজান।

তার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরে অনুসন্ধানে জানা যায়, দেনার দায় থেকে রক্ষা পেতেই তিনি কথিত অপহরণের ঘটনাটি সাজিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি প্রকাশ্যে এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আচাবীর বড় বোন নাজমা বেগমের উদ্যোগে পারিবারিক সালিশ অনুষ্ঠিত হয়। বৈঠকে আচাবী নিজের ভুল স্বীকার করেন এবং পাওনা টাকা পরিশোধের বিষয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। তবে পাওনা টাকা পরিশোধ এড়াতে অপহরণের নাটক সাজানোর অভিযোগটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক