Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শাহ আরেফিন (রাঃ) আস্থানায় খাদেমের বিরুদ্ধে ভারসাম্যহীন নারীকে কক্ষে নেওয়ার অভিযোগ, বহিষ্কার ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক শ্যামগঞ্জ শাখার আলোচনা সভা অনুষ্ঠিত পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্ত-খানাখন্দ, জনদুর্ভোগ চরমে ডুমুরিয়া থেকে চুকনগর পর্যন্ত সড়কের বেহাল দশা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল কালিয়াকৈরে এক গৃহবধূর গলা ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে রাজশাহীতে অনলাইন জুয়াড়ি আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৭:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিবপুর হাট নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানার আয়োজনে শনিবার (১৫ আগস্ট) এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “আজ ১৫ আগস্ট, আমাদের চিরশ্রদ্ধেয় নেত্রী, স্বাধীন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনর্জন্মের প্রতীক এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী। আজকের এই স্মরণসভায় আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তাঁর রাজনৈতিক অবদান ও ত্যাগকে স্মরণ করছি। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে তাঁর রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করি। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।”

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি আব্দুস সোবাহান মন্ডল, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা বাবু, জিয়া পরিষদের প্রফেসর শাজাহান, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হাজী, বিএনপি নেতা আলাল, শ্রমিক নেতা বাচ্চু, বিএনপি নেতা গাজী মাস্টার, মাহাতাব মাস্টার, ওয়ার্ড বিএনপি নেতা সাদেক, যুবনেতা বিপ্লব, জেলা সমবায় দলের সাধারণ সম্পাদক রুপোশ রুপো সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রাসেল সরকার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলিমুল, ওয়ার্ড বিএনপির সভাপতি বয়েন উদ্দিন, অ্যাডভোকেট মকলেসুর রহমান, ক্রীড়া সম্পাদক ময়না, বিএনপি নেতা সালাউদ্দিন বাবু, শ্রমিক নেতা রুহুল আমিন লুলু, ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবির হাসান এবং ইউনিয়ন সমবায় দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম রাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আরও পড়ুনঃ  ব্রীজের পাশে বেড়িবাঁধের সিসি ব্লক তুলে স্থাপনা নির্মাণের অভিযোগ, সাংবাদিককে হুমকি
Tag :
জনপ্রিয় নিউজ

রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট

পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

সময়: ০৭:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিবপুর হাট নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানার আয়োজনে শনিবার (১৫ আগস্ট) এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “আজ ১৫ আগস্ট, আমাদের চিরশ্রদ্ধেয় নেত্রী, স্বাধীন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনর্জন্মের প্রতীক এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী। আজকের এই স্মরণসভায় আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তাঁর রাজনৈতিক অবদান ও ত্যাগকে স্মরণ করছি। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে তাঁর রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করি। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।”

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি আব্দুস সোবাহান মন্ডল, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা বাবু, জিয়া পরিষদের প্রফেসর শাজাহান, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হাজী, বিএনপি নেতা আলাল, শ্রমিক নেতা বাচ্চু, বিএনপি নেতা গাজী মাস্টার, মাহাতাব মাস্টার, ওয়ার্ড বিএনপি নেতা সাদেক, যুবনেতা বিপ্লব, জেলা সমবায় দলের সাধারণ সম্পাদক রুপোশ রুপো সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রাসেল সরকার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলিমুল, ওয়ার্ড বিএনপির সভাপতি বয়েন উদ্দিন, অ্যাডভোকেট মকলেসুর রহমান, ক্রীড়া সম্পাদক ময়না, বিএনপি নেতা সালাউদ্দিন বাবু, শ্রমিক নেতা রুহুল আমিন লুলু, ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবির হাসান এবং ইউনিয়ন সমবায় দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম রাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আরও পড়ুনঃ  স্ত্রীকে ঘরে তোলার আগেই লাশ হয়ে ফিরছেন নাটোরের সাব্বির