Dhaka ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১২:৪৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৬১ Time View

নাইম উদ্দীন, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা ১১টায় নিতপুর খাদ্যগুদামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবীর, নিতপুর খাদ্যগুদামের ওসিএলএসডি রিয়াজুল হক, সরাইগাছি খাদ্যগুদামের ওসিএলএসডি জাকির হোসেন ভূঁইয়া, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন সুফি শাহ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাখিল জাভেদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে উপজেলার নিতপুর ও সরাইগাছি—এই দুই খাদ্যগুদামের মাধ্যমে ৪৯ টাকা কেজি দরে ১ হাজার ১৬৬ মেট্রিক টন চাল, ৩৬ টাকা কেজি দরে ৯৬৭ মেট্রিক টন বোরো ধান এবং একই দরে ৮০৯ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।

এদিকে একই দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পোরশার আয়োজনে “সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। এতে এলজিইডির প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  "বৃষ্টিতে সুখ–দুঃখ"
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সময়: ১২:৪৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬