Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান নিরাপদ সড়ক চাইয়ের সংবাদ সম্মেলন:পাইকগাছায় এক বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রটোকল ভঙ্গের অভিযোগ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি পূর্বধলায় জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঠাকুরগাঁওয়ে ‘সহায়’-এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ টাকায় পূজার বাজার পেলেন ৩৫০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মির্জা ফয়সল আমীন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ নবীনগরে সাংবাদিক রুহেলের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ ৩১ অক্টোবরের লংমার্চ উপলক্ষে ফুলতলা বাসস্ট্যান্ডের পথসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“পৌর পুলিশের অভিযানে শৃঙ্খলা ফিরছে ভালুকায়”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা পৌরসভায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর পুলিশের অভিযান শুরু হয়েছে। এতে শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

গত সোমবার থেকে আট সদস্যের পৌর পুলিশ দল মাঠে নামলে শহরের প্রধান সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এর ফলে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত হয় এবং যান চলাচলে স্বাভাবিকতা ফিরে আসে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) দ্বিতীয় দিনের অভিযানে ভালুকা বাসস্ট্যান্ড থেকে সরকারি হাসপাতাল পর্যন্ত সড়কে উল্লেখযোগ্যভাবে যানজট হ্রাস পায়। এতে রোগী পরিবহনে সুবিধা হয় এবং পথচারীরাও নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ভালুকা একটি দ্রুত বর্ধনশীল শহর। অবৈধ দখল ও যানজট শহরের স্বাভাবিক চলাচল ব্যাহত করছিল। পৌর পুলিশের নিয়মিত নজরদারি ও শৃঙ্খলা রক্ষার মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ভালুকা গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, অভিযানে কাউকে হেনস্তা করা হচ্ছে না, তবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলছেন, দীর্ঘদিনের দখলদারিত্ব ও যানজট থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি ফিরেছে। তাদের আশা, এ কার্যক্রম অব্যাহত থাকলে ভালুকার সামগ্রিক পরিবেশ ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রশাসনের এ উদ্যোগে শহরের প্রধান সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা ফিরেছে এবং পথচারীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে এক ক্লিকেই প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Tag :
জনপ্রিয় নিউজ

সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন

“পৌর পুলিশের অভিযানে শৃঙ্খলা ফিরছে ভালুকায়”

সময়: ১১:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫