Dhaka ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদন সভা অনুষ্ঠিত মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২ অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ ও আর্থিক সাহায্য নিয়ে হাজির খুলনার জুলাই কন্যারা ২১ জুলাই মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম হত্যাদিবস পালন করবে জাসদ একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতির মুহূর্তে, প্রচন্ড বর্ষণে কলকাতা ভাসালো
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকী সপ্তম ও অষ্টম প্রকাশনীর মোড়ক উন্মোচন

  • Reporter Name
  • সময়: ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৮৬ Time View

১০ মে ২০২৬ রবিবার সুফি সেন্টার প্রকাশিত প্রখ্যাত সুফি গবেষক, খাজা ওসমান ফারুকী রচিত গবেষণাধর্মী গ্রন্থ “সুফিনামা : তাসাউফের দর্শন, ঐতিহ্য ও চেতনার জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ” এবং সুফি কাব্যগ্রন্থ “অস্তিত্বের আদিম সুর”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সুফিনামা” গ্রন্থের ভূমিকা লেখক এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রসিদ, উর্দু বিভাগের চেয়ারম্যান ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে আরবি, উর্দু, ইসলামিক স্টাডিজ ও ফারসি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা তাসাউফ, আধ্যাত্মিক দর্শন, সাহিত্য ও মানবিক চেতনার বিকাশে গবেষণাধর্মী ও সৃজনশীল গ্রন্থ রচনার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা “সুফিনামা” গ্রন্থকে বাংলা ভাষায় তাসাউফ বিষয়ক জ্ঞানতাত্ত্বিক ও দার্শনিক আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করেন। পাশাপাশি “অস্তিত্বের আদিম সুর” গ্রন্থের কবিতাগুলোকে আত্মঅন্বেষণ, প্রেম, ধ্যান ও আধ্যাত্মিক অনুভবের গভীর কাব্যিক প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়।

সুফি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, জ্ঞান, আধ্যাত্মিকতা, মানবিক মূল্যবোধ ও তাসাউফ চর্চাকে সমকালীন প্রজন্মের কাছে অর্থবহ, প্রজ্ঞাসম্পন্ন ও গবেষণাভিত্তিকভাবে উপস্থাপনের লক্ষ্যেই এ ধরনের গবেষণা ও সাহিত্যকর্ম প্রকাশ করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবপ্রকাশিত গ্রন্থদ্বয়ের সার্বিক সফলতা কামনা করেন।

আরও পড়ুনঃ  নেত্রকোনা সদরে জমি নিয়ে মারামারি এক মহিলা আহত থানার অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকী সপ্তম ও অষ্টম প্রকাশনীর মোড়ক উন্মোচন

সময়: ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

১০ মে ২০২৬ রবিবার সুফি সেন্টার প্রকাশিত প্রখ্যাত সুফি গবেষক, খাজা ওসমান ফারুকী রচিত গবেষণাধর্মী গ্রন্থ “সুফিনামা : তাসাউফের দর্শন, ঐতিহ্য ও চেতনার জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ” এবং সুফি কাব্যগ্রন্থ “অস্তিত্বের আদিম সুর”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সুফিনামা” গ্রন্থের ভূমিকা লেখক এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রসিদ, উর্দু বিভাগের চেয়ারম্যান ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে আরবি, উর্দু, ইসলামিক স্টাডিজ ও ফারসি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা তাসাউফ, আধ্যাত্মিক দর্শন, সাহিত্য ও মানবিক চেতনার বিকাশে গবেষণাধর্মী ও সৃজনশীল গ্রন্থ রচনার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা “সুফিনামা” গ্রন্থকে বাংলা ভাষায় তাসাউফ বিষয়ক জ্ঞানতাত্ত্বিক ও দার্শনিক আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করেন। পাশাপাশি “অস্তিত্বের আদিম সুর” গ্রন্থের কবিতাগুলোকে আত্মঅন্বেষণ, প্রেম, ধ্যান ও আধ্যাত্মিক অনুভবের গভীর কাব্যিক প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়।

সুফি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, জ্ঞান, আধ্যাত্মিকতা, মানবিক মূল্যবোধ ও তাসাউফ চর্চাকে সমকালীন প্রজন্মের কাছে অর্থবহ, প্রজ্ঞাসম্পন্ন ও গবেষণাভিত্তিকভাবে উপস্থাপনের লক্ষ্যেই এ ধরনের গবেষণা ও সাহিত্যকর্ম প্রকাশ করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবপ্রকাশিত গ্রন্থদ্বয়ের সার্বিক সফলতা কামনা করেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ জয়ের নায়ক ফেররান তোরেস, যেভাবে স্পেনের ইতিহাস গড়লেন