Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পলাশে দলীয় পরিচয়ে জমি জবরদখল ও কাঁঠাল গাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে গ্যাস সংকটে চরম দুর্ভোগ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের দাবি বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সেবার নতুন দিগন্ত, নাগরিকদের জন্য মিলছে নানা সুযোগ-সুবিধা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • Reporter Name
  • সময়: ০৯:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁও সফরে যাবেন। দুই দিনের সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে প্রশাসনিক ব্যবস্থা, আবাসন ও যানবাহন প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠিতে রাষ্ট্রপতির ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় যানবাহন এবং থাকার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সফরের সময় প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার কথাও বলা হয়েছে।

তবে রাষ্ট্রপতির সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি এখনো প্রকাশ করা হয়নি। সফরের বিস্তারিত সূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে বঙ্গভবনের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের এটাই প্রথম সফর। এ কারণে তার সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকটে চট্টগ্রামের ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ; উৎপাদন কমেছে আরো ৭টিতে
Tag :
জনপ্রিয় নিউজ

চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সময়: ০৯:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ঠাকুরগাঁও প্রতিনিধি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁও সফরে যাবেন। দুই দিনের সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে প্রশাসনিক ব্যবস্থা, আবাসন ও যানবাহন প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠিতে রাষ্ট্রপতির ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় যানবাহন এবং থাকার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সফরের সময় প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার কথাও বলা হয়েছে।

তবে রাষ্ট্রপতির সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি এখনো প্রকাশ করা হয়নি। সফরের বিস্তারিত সূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে বঙ্গভবনের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের এটাই প্রথম সফর। এ কারণে তার সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  নতুন ছয় মুখে সম্প্রসারিত মন্ত্রিসভা, শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী