Dhaka ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত হাকিকুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত সংবিধানের ৭০ ধারা বাতিলের দাবিতে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের বৈশ্বিক জনমত গঠনের ঘোষণা ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে টেট বাতিলের দাবিতে কলেজ স্কোয়ার থেকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন, প্রতিবাদ সমাবেশ ও মিছিল হারানো বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রেমের টানে চীন থেকে নবীনগরে ছুটে এলেন কথিত চাইনিজ প্রেমিক

  • Reporter Name
  • সময়: ১০:২৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১৩ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পৌঁছেছেন কথিত চাইনিজ নাগরিক সিয়া আইলি (Jia Aili)। স্থানীয় স্বপ্না আক্তারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তার বর্তমানে তার মামাবাড়ি একই ইউনিয়নের নীলনগর গ্রামে অবস্থান করছেন। গত সোমবার রাত ১১টার দিকে (১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ) নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোলচত্বর থেকে চাইনিজ যুবককে রিসিভ করে নিজ বাড়িতে নিয়ে যান স্বপ্না আক্তার।

জানা যায়, চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা সিয়া আইলি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে স্বপ্না আক্তারের সঙ্গে পরিচিত হন এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিদেশি ওই যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। তাকে এক নজর দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান।

এ বিষয়ে স্বপ্না আক্তার জানান, “তিনি আমাকে বিয়ে করতে চান। আমরা শিগগিরই আইনগত প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাব। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে আমাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন।”

স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে কৌতূহলোদ্দীপক হিসেবে দেখলেও অনেকে এটিকে সামাজিক পরিবর্তন ও প্রযুক্তিনির্ভর সম্পর্কের প্রভাব হিসেবে মন্তব্য করেছেন। তাদের মতে, ভাষা ও সংস্কৃতিগত পার্থক্য থাকা সত্ত্বেও এমন সম্পর্ক ভবিষ্যতে কতটা স্থায়ী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

আরও পড়ুনঃ  হারানো বিজ্ঞপ্তি
Tag :
জনপ্রিয় নিউজ

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার

প্রেমের টানে চীন থেকে নবীনগরে ছুটে এলেন কথিত চাইনিজ প্রেমিক

সময়: ১০:২৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পৌঁছেছেন কথিত চাইনিজ নাগরিক সিয়া আইলি (Jia Aili)। স্থানীয় স্বপ্না আক্তারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তার বর্তমানে তার মামাবাড়ি একই ইউনিয়নের নীলনগর গ্রামে অবস্থান করছেন। গত সোমবার রাত ১১টার দিকে (১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ) নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোলচত্বর থেকে চাইনিজ যুবককে রিসিভ করে নিজ বাড়িতে নিয়ে যান স্বপ্না আক্তার।

জানা যায়, চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা সিয়া আইলি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে স্বপ্না আক্তারের সঙ্গে পরিচিত হন এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিদেশি ওই যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। তাকে এক নজর দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান।

এ বিষয়ে স্বপ্না আক্তার জানান, “তিনি আমাকে বিয়ে করতে চান। আমরা শিগগিরই আইনগত প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাব। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে আমাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন।”

স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে কৌতূহলোদ্দীপক হিসেবে দেখলেও অনেকে এটিকে সামাজিক পরিবর্তন ও প্রযুক্তিনির্ভর সম্পর্কের প্রভাব হিসেবে মন্তব্য করেছেন। তাদের মতে, ভাষা ও সংস্কৃতিগত পার্থক্য থাকা সত্ত্বেও এমন সম্পর্ক ভবিষ্যতে কতটা স্থায়ী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

আরও পড়ুনঃ  রাঙ্গামাটি নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত