Dhaka ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ফুলপুরে কৃষকের সোনালী স্বপ্ন এখন পানির নিচে

  • Reporter Name
  • সময়: ১১:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৯০ Time View

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহস্বর ইউনিয়নের বড় পুটিয়া গ্রামের চাকুয়া বিল এলাকায় টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শতাধিক কৃষকের প্রায় তিন হাজার মণ ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে ওই বিল এলাকায় পানি দ্রুত জমে যায়। কিন্তু পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে জমে থাকা পানি নেমে যেতে পারেনি। এর ফলে প্রায় ৩০ একর জমির পাকা ও আধাপাকা ধান পানির নিচে ডুবে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অনেকেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ জলাবদ্ধতায় তাদের সোনালী স্বপ্ন পানির নিচে তলিয়ে যায়। এতে করে তাদের সারা বছরের পরিশ্রম ও বিনিয়োগ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
কৃষক সাইফুল ইসলাম বলেন, “প্রায় ৩০ একর জমির ৩ হাজার থেকে ৪ হাজার মণ ধান পানির নিচে তলিয়ে গেছে। এই ধানই ছিল আমাদের বছরের একমাত্র ভরসা। ঋণ করে চাষ করেছি। এখন সব পানির নিচে—কীভাবে সংসার চালাব বুঝতে পারছি না।”
একই ধরনের হতাশার কথা জানিয়েছেন আরও অনেক কৃষক। তারা বলেন, সামান্য বৃষ্টিতেই প্রতি বছর এভাবে ফসল তলিয়ে যায়। স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় তারা দীর্ঘদিন ধরে এ সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ নেওয়া হোক। তারা আশা করছেন, উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

আরও পড়ুনঃ   নরসিংদীতে মোবাইল কোর্টে জরিমানা, বিশ্ব পরিবেশ দিবস পালিত
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

ফুলপুরে কৃষকের সোনালী স্বপ্ন এখন পানির নিচে

সময়: ১১:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহস্বর ইউনিয়নের বড় পুটিয়া গ্রামের চাকুয়া বিল এলাকায় টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শতাধিক কৃষকের প্রায় তিন হাজার মণ ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে ওই বিল এলাকায় পানি দ্রুত জমে যায়। কিন্তু পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে জমে থাকা পানি নেমে যেতে পারেনি। এর ফলে প্রায় ৩০ একর জমির পাকা ও আধাপাকা ধান পানির নিচে ডুবে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অনেকেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ জলাবদ্ধতায় তাদের সোনালী স্বপ্ন পানির নিচে তলিয়ে যায়। এতে করে তাদের সারা বছরের পরিশ্রম ও বিনিয়োগ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
কৃষক সাইফুল ইসলাম বলেন, “প্রায় ৩০ একর জমির ৩ হাজার থেকে ৪ হাজার মণ ধান পানির নিচে তলিয়ে গেছে। এই ধানই ছিল আমাদের বছরের একমাত্র ভরসা। ঋণ করে চাষ করেছি। এখন সব পানির নিচে—কীভাবে সংসার চালাব বুঝতে পারছি না।”
একই ধরনের হতাশার কথা জানিয়েছেন আরও অনেক কৃষক। তারা বলেন, সামান্য বৃষ্টিতেই প্রতি বছর এভাবে ফসল তলিয়ে যায়। স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় তারা দীর্ঘদিন ধরে এ সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ নেওয়া হোক। তারা আশা করছেন, উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

আরও পড়ুনঃ  বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন