Dhaka ০২:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন রোধ ও স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি সামনের নির্বাচনকে ঘিরে অপপ্রচার মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ । পূর্ব চৌরাস্তা দখলমুক্ত; দীর্ঘদিনের যানজট নিরসনে স্বস্তি ফিরছে পীরগঞ্জে কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইনকিলাব এর ৪০তম বর্ষপূর্তি উদযাপন আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ, পাল্টাপাল্টি বক্তব্যে জনমনে প্রশ্ন নিরাপত্তাহীনতায় সনাতনীরা: জ্বলছে সম্প্রীতির বাংলাদেশ– দায় কার নেত্রকোনা কেন্দুয়া থানার মামলার বাদী মাইনুল ইসলাম কে প্রতিপক্ষের হুমকি।
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশীগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১০:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩৭ Time View

মোঃ মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, নার্সারি মালিক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত নানা জাতের দেশি-বিদেশি ফল প্রদর্শন করেন। স্টলগুলোতে আম, লিচু, কাঁঠাল, কলা, পেয়ারা, পেঁপে, আনারস, তরমুজ, লটকন, জাম, জামরুল, লেবু, মাল্টা, কমলা, আঙুর, ড্রাগন ফল, সফেদা, আমড়া, বেল, নারিকেল, তাল, বরই, করমচা সহ বিভিন্ন মৌসুমি ও অপ্রচলিত ফল স্থান পায়।

মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন ফলের প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ফল উৎপাদনে কৃষকদের আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টি সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন
Tag :
জনপ্রিয় নিউজ

বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বকশীগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

সময়: ১০:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬