Dhaka ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দোয়ারাবাজারের খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজার তান্ডবে এলাকাবাসীর নাভিঃশ্বাস চরমে।  শ্যামনগরে মোবাইল কোর্ট ‘ভ্রাম্যমাণ আদালত’ পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে মানববন্ধন কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প ভক্তদের সমালোচনার পর টিকটক লাইভে তরুণীর মৃত্যু, তদন্তে পুলিশ রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন বিসিবির লেভেল-২ কোচিং পরীক্ষায় ফেল ২৪, পাস করলেন মাত্র ৮ জন প্রভাবশালী হলেও বিশেষ সুবিধা নয়, স্বজনপ্রীতির ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩; আহত ১৫
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি ও ছিনতাইয়ের অভিযোগ, সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা; আটক ২

  • Reporter Name
  • সময়: ০৮:৪৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

মিরু হাসান,
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় এক ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাবেক এনসিপি নেতা শওকত ইমরানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়া শহরের ছিলিমপুর দক্ষিণপাড়ার বাসিন্দা ব্যাংকার মো. আশরাফুল ইসলামকে অপহরণ করে জিম্মি করা হয়। এ সময় তাঁকে মারধর ও ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে নগদ টাকা এবং বিকাশের মাধ্যমে অর্থ নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া তাঁর মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), এটিএম কার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলাটি সদর থানার মামলা নম্বর-২০ হিসেবে নথিভুক্ত হয়েছে।

পুলিশ জানায়, মামলার প্রধান অভিযুক্ত শওকত ইমরানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে শনিবার (৮ আগস্ট) রাতে বগুড়া সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে মামলার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রধান অভিযুক্তসহ অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে অভিযুক্ত শওকত ইমরানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জের দুই ভাইয়ের বিরোধের জেরে ইসলামপুরে বড় ভাই রক্তাক্ত, অভিযুক্ত ছোট ভাই জনতার হাতে আটক
Tag :
জনপ্রিয় নিউজ

দোয়ারাবাজারের খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজার তান্ডবে এলাকাবাসীর নাভিঃশ্বাস চরমে। 

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি ও ছিনতাইয়ের অভিযোগ, সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা; আটক ২

সময়: ০৮:৪৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

মিরু হাসান,
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় এক ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাবেক এনসিপি নেতা শওকত ইমরানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়া শহরের ছিলিমপুর দক্ষিণপাড়ার বাসিন্দা ব্যাংকার মো. আশরাফুল ইসলামকে অপহরণ করে জিম্মি করা হয়। এ সময় তাঁকে মারধর ও ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে নগদ টাকা এবং বিকাশের মাধ্যমে অর্থ নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া তাঁর মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), এটিএম কার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলাটি সদর থানার মামলা নম্বর-২০ হিসেবে নথিভুক্ত হয়েছে।

পুলিশ জানায়, মামলার প্রধান অভিযুক্ত শওকত ইমরানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে শনিবার (৮ আগস্ট) রাতে বগুড়া সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে মামলার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রধান অভিযুক্তসহ অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে অভিযুক্ত শওকত ইমরানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ মানবিক অনুদান