Dhaka ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাজনীতি আমার কাছে ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার নয়’ সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছেন সাকিব বাঁশখালীবাসীকে নিয়ে চসিক মেয়রের মন্তব্যে তোলপাড়, দুঃখ প্রকাশ মেয়রের নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার ডিমলায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা চাঁদপুর পৌরসভা নির্বাচন: ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিলেন বারেক ভূঁইয়া যুক্তরাষ্ট্রে আবাসন বাজারে ধীরগতি, তবু নিউইয়র্ক–নিউজার্সি–পেনসিলভানিয়ায় বাড়ির দাম বেড়েছে ৬.৩% ব্রুকলিনের বাংলাদেশি পাড়া থেকে নিউইয়র্ক সিটি হল—শাহানা হানিফের রাজনৈতিক উত্থানের গল্প
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বগুড়ায় মাদ্রাসা’র মহাপরিচালকের পদত্যাগের দাবীতে ছাত্রীদের বিক্ষোভ

বগুড়ায় আল-জামিয়াতুল আরাবিয়া লিল-বানাত হযরত ফাতেমা রাযিঃ চকলোকমান মহিলা মাদ্রাসা’র (ও এতিম খানা) মহাপরিচালক মাওঃ আছাফুদ্দৌলা মুকাররম এর পদত্যাগের দাবীতে বৃহস্পতিবার মাদ্রাসা চত্বরে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রীরা।

এ সময় ওই মাদ্রাসার শিক্ষার্থীরা (ছাত্রীরা) মাওঃ আছাফুদ্দৌলা মুকাররম এর বিরুদ্ধে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা সকল শিক্ষকদেরকে রুমে তালা বদ্ধ করে রেখে সকাল সাড়ে ৯টায় থেকে তাদের আন্দোলন শুরু করে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ বন্ধ বা স্থগিদ করতে বললে তারা আরো উত্তেজিত হয়ে বলে আগে আমাদের দাবী মানতে হবে।

এর পর পুলিশ শিক্ষকদের সাথে কথা বলতে চাইলে রুমে তালাবদ্ধ অবস্থায় থাকা শিক্ষকদেরকে বের করে নিয়ে আসে শিক্ষার্থীরা।

শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পুলিশ কথা বলেও কোন সুরহা বা সমাধান না হওয়ায় তারা আন্দোলন অব্যাহত রাখে। ঘটনার প্রেক্ষিতে কিছু অভিভাবক ও এলাকাবাসির মধ্যেও চাপা ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ শিক্ষকদের আহবানে বিকেল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা অবস্থান ও বিক্ষোভ আপাতত স্থগিদ করেছে।

এ বিষয়ে মাদ্রাসা’র মহাপরিচালক মাওঃ আছাফুদ্দৌলা মুকাররম এর সাথে কথা বললে তিনি জানান, মহান আল্লাহ তায়ালার রহমতে অক্লান্ত পরিশ্রম করে আমার বাবা পরে আমি মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছি। এখন আমার পদত্যাগ করতে হলে আগে কমিটি করা হোক পরে পদত্যাগ করবো। মাদ্রাসা’র নির্বাহী পরিচালক হাফেজ মাওঃ আবু তালহা জানান, মাদ্রাসার কিছু অনিয়মের কারনে বিগত ৫ বছর আগে ছাত্রীরা আন্দোলন করে আমাকে মাদ্রাসায় নিয়ে আসে। এর পর থেকে আল্লাহ তায়ালার রহমতে ও সকলের সহযোগিতায় মাদ্রাসা’র নানামুখী উন্নয়ন করা হয় এবং চলমান রয়েছে।

বর্তমানে প্রায় ৮ শত ছাত্রী রয়েছে। এ কারনে আমার এবং মাদ্রাসার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হয় এবং হচ্ছে।

এ ছাড়া বহিরাগতদেরকেও লেলিয়ে দেয়া হয়। মুলত এর প্রেক্ষিতে ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে উঠে এবং বিক্ষোভ করে। শিক্ষার্থীদের মধ্যে শারমিন, লুবাবা, খাতিজা, সুমাইয়া, মরিয়ম, ফাতেমা, কুলসুম, হাফছা, আয়শাসহ আরো অনেকে জানান, আবু তালহা হুজুর দায়িত্ব নেয়ার পর থেকে মাদ্রাসা’র উন্নয়ন চলছেই এবং শিক্ষার মানও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ  ‘ঐক্যই শক্তি, বিভক্তি দূর করে আলেমদের একসঙ্গে কাজ করতে হবে’
Tag :
জনপ্রিয় নিউজ

রাজনীতি আমার কাছে ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার নয়’

বগুড়ায় মাদ্রাসা’র মহাপরিচালকের পদত্যাগের দাবীতে ছাত্রীদের বিক্ষোভ

সময়: ১১:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

বগুড়ায় আল-জামিয়াতুল আরাবিয়া লিল-বানাত হযরত ফাতেমা রাযিঃ চকলোকমান মহিলা মাদ্রাসা’র (ও এতিম খানা) মহাপরিচালক মাওঃ আছাফুদ্দৌলা মুকাররম এর পদত্যাগের দাবীতে বৃহস্পতিবার মাদ্রাসা চত্বরে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রীরা।

এ সময় ওই মাদ্রাসার শিক্ষার্থীরা (ছাত্রীরা) মাওঃ আছাফুদ্দৌলা মুকাররম এর বিরুদ্ধে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা সকল শিক্ষকদেরকে রুমে তালা বদ্ধ করে রেখে সকাল সাড়ে ৯টায় থেকে তাদের আন্দোলন শুরু করে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ বন্ধ বা স্থগিদ করতে বললে তারা আরো উত্তেজিত হয়ে বলে আগে আমাদের দাবী মানতে হবে।

এর পর পুলিশ শিক্ষকদের সাথে কথা বলতে চাইলে রুমে তালাবদ্ধ অবস্থায় থাকা শিক্ষকদেরকে বের করে নিয়ে আসে শিক্ষার্থীরা।

শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পুলিশ কথা বলেও কোন সুরহা বা সমাধান না হওয়ায় তারা আন্দোলন অব্যাহত রাখে। ঘটনার প্রেক্ষিতে কিছু অভিভাবক ও এলাকাবাসির মধ্যেও চাপা ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ শিক্ষকদের আহবানে বিকেল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা অবস্থান ও বিক্ষোভ আপাতত স্থগিদ করেছে।

এ বিষয়ে মাদ্রাসা’র মহাপরিচালক মাওঃ আছাফুদ্দৌলা মুকাররম এর সাথে কথা বললে তিনি জানান, মহান আল্লাহ তায়ালার রহমতে অক্লান্ত পরিশ্রম করে আমার বাবা পরে আমি মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছি। এখন আমার পদত্যাগ করতে হলে আগে কমিটি করা হোক পরে পদত্যাগ করবো। মাদ্রাসা’র নির্বাহী পরিচালক হাফেজ মাওঃ আবু তালহা জানান, মাদ্রাসার কিছু অনিয়মের কারনে বিগত ৫ বছর আগে ছাত্রীরা আন্দোলন করে আমাকে মাদ্রাসায় নিয়ে আসে। এর পর থেকে আল্লাহ তায়ালার রহমতে ও সকলের সহযোগিতায় মাদ্রাসা’র নানামুখী উন্নয়ন করা হয় এবং চলমান রয়েছে।

বর্তমানে প্রায় ৮ শত ছাত্রী রয়েছে। এ কারনে আমার এবং মাদ্রাসার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হয় এবং হচ্ছে।

এ ছাড়া বহিরাগতদেরকেও লেলিয়ে দেয়া হয়। মুলত এর প্রেক্ষিতে ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে উঠে এবং বিক্ষোভ করে। শিক্ষার্থীদের মধ্যে শারমিন, লুবাবা, খাতিজা, সুমাইয়া, মরিয়ম, ফাতেমা, কুলসুম, হাফছা, আয়শাসহ আরো অনেকে জানান, আবু তালহা হুজুর দায়িত্ব নেয়ার পর থেকে মাদ্রাসা’র উন্নয়ন চলছেই এবং শিক্ষার মানও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিন কমিটি বাতিলসহ ৮ দফা দাবি নাগরিক সমাজের