Dhaka ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের কান্নায় ভারী দেশ: অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম) হুমকি, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ জাসদ কর্নেল তাহের হত্যা দিবস পালন করেছে ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি হাসপাতালে অসহায় অন্তঃসত্ত্বা মাহমুদার পাশে দাঁড়ালেন ভালুকার এসিল্যান্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম)

  • Reporter Name
  • সময়: ০২:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৬ Time View

তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধি:

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মেহনতী ও শ্রমজীবী মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন সৌদি আরবের দাম্মামে কর্মরত প্রবাসী চালকদের সংগঠন। ‘আমরাই প্রবাসী, আমরাই দেশের শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে ‘প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম)’-এর উদ্যোগে দেশের বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বন্যায় চরম সংকটে পড়া মোট ১৫০টি অসহায় ও শ্রমজীবী পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

সংগঠনের প্রবাসীরা জানান, সুদূর প্রবাসে কষ্টার্জিত উপার্জনে দিনাতিপাত করলেও দেশের মানুষের যেকোনো বিপদে তাঁরা হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। দেশের দুর্দিনে বন্যাকবলিত মেহনতী মানুষের মুখে হাসি ফোটাতেই ছোট পরিসরে তাঁদের এই মানবিক প্রয়াস।

তাঁরা আরও জানান, ভবিষ্যতেও দেশের যেকোনো প্রয়োজনে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে।

ত্রাণ পেয়ে স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মতবিনিময় সভা

বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম)

সময়: ০২:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধি:

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মেহনতী ও শ্রমজীবী মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন সৌদি আরবের দাম্মামে কর্মরত প্রবাসী চালকদের সংগঠন। ‘আমরাই প্রবাসী, আমরাই দেশের শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে ‘প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম)’-এর উদ্যোগে দেশের বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বন্যায় চরম সংকটে পড়া মোট ১৫০টি অসহায় ও শ্রমজীবী পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

সংগঠনের প্রবাসীরা জানান, সুদূর প্রবাসে কষ্টার্জিত উপার্জনে দিনাতিপাত করলেও দেশের মানুষের যেকোনো বিপদে তাঁরা হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। দেশের দুর্দিনে বন্যাকবলিত মেহনতী মানুষের মুখে হাসি ফোটাতেই ছোট পরিসরে তাঁদের এই মানবিক প্রয়াস।

তাঁরা আরও জানান, ভবিষ্যতেও দেশের যেকোনো প্রয়োজনে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে।

ত্রাণ পেয়ে স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা