Dhaka ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির জালালাবাদে পাহাড় কেটে গরুর খামার ও স্থাপনা, নীরব প্রশাসন নিয়ে প্রশ্ন বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি নবীন-প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে দ্রুত পুনঃগঠনের লক্ষ্যে আব্দুস সালাম ভূঁইয়ার বিশেষ আবেদন সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়ম ঃ ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত বাধ্য হল প্রশাসন জলাবদ্ধতা নিরসনে খনন করা খালের পাড়ে রোপনকৃত চারা জলমগ্ন চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বান্দরবান সেনা জোন কর্তৃক গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৯:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৩৩৯ Time View

বান্দরবান সেনা জোনের উদ্যোগে আজ ১৩২ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সেনা ক্যাম্প কর্তৃক আরও ৬৮ জন সুবিধাভোগীকে সহায়তা প্রদান করা হয়েছে। মোট ২০০ জন অসহায় পরিবারের হাতে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়, যা তাদের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়, যা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,”বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা চাই, আমাদের এই সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটুক। আজ ১৩২ জনসহ পূর্বের ৬৮ জন, মোট ২০০ জনের মাঝে আমরা ঈদ উপহার তুলে দিতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতেও আমরা বান্দরবানের গরীব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখব।”

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীরা সেনাবাহিনীর এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক সুবিধাভোগী বলেন, “আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম, সেনাবাহিনীর এই সহায়তা আমাদের ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছে।”

অন্য একজন বলেন,
“এতোদিন পর মনে হলো কেউ আমাদের কথা ভাবে। এই উপহার আমাদের পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ।

অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত সুবিধাভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এই মহতী আয়োজনের সাক্ষী হন এবং সেনাবাহিনীর মানবিক কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমে প্রচার করেন।

আরও পড়ুনঃ  ডিমলায় সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও গরীব ও অসহায় মানুষের জন্য এমন উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে তারা একটি সুন্দর ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে।

Tag :
জনপ্রিয় নিউজ

পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির

বান্দরবান সেনা জোন কর্তৃক গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সময়: ০৯:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

বান্দরবান সেনা জোনের উদ্যোগে আজ ১৩২ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সেনা ক্যাম্প কর্তৃক আরও ৬৮ জন সুবিধাভোগীকে সহায়তা প্রদান করা হয়েছে। মোট ২০০ জন অসহায় পরিবারের হাতে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়, যা তাদের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়, যা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,”বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা চাই, আমাদের এই সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটুক। আজ ১৩২ জনসহ পূর্বের ৬৮ জন, মোট ২০০ জনের মাঝে আমরা ঈদ উপহার তুলে দিতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতেও আমরা বান্দরবানের গরীব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখব।”

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীরা সেনাবাহিনীর এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক সুবিধাভোগী বলেন, “আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম, সেনাবাহিনীর এই সহায়তা আমাদের ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছে।”

অন্য একজন বলেন,
“এতোদিন পর মনে হলো কেউ আমাদের কথা ভাবে। এই উপহার আমাদের পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ।

অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত সুবিধাভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এই মহতী আয়োজনের সাক্ষী হন এবং সেনাবাহিনীর মানবিক কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমে প্রচার করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়েছে