
আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার
মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ মে) বংশাল সুরিটোলা স্কুলে অনুষ্ঠিত হয়েছে “বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মসূচি ২০২৬”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের তরুণ ছাত্রনেতা ও নির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
এ সময় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান হামিদ (এমপি) বলেন, “সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। এ কার্যক্রম আরও বিস্তৃত ও নিয়মিত হওয়া প্রয়োজন।”
তিনি প্রতি মাসে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় ল্যাব এইড, বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট স্থানীয় নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Reporter Name 




























