Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতে ১১:৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত, আতঙ্কিত মানুষ শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত সুরেন্দ্রনাথ কলেজে সিন্ডিকেট ভাঙতে, দেবু শিবুকে গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদী মিছিল। প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ চট্টগ্রামে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা মেয়র শাহাদাতের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মাদকসেবী ও সমাজের ভণ্ড চেহারা উন্মোচন হোক ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ”কার্যদিবসের মধ্যে ইমাম-মুয়াজ্জিন মুক্তি না পেলে রাজপথে কর্মসূচী দেবে শানে সাহাবা – মুফতি শামীম মজুমদার

আব্বাস উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে মসজিদের ছাদে ময়না নামের এক শিশু মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া নিরীহ ইমাম ও মুয়াজ্জিনের মুক্তি দাবি করেছে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন।

শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের ইমাম-খতীব কনফারেন্সে সংগঠনটির চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার বলেন, “গত তিন-চার মাস আগে শাহবাজপুরের মসজিদের ছাদে ময়না নামের এক শিশুর বিবস্ত্র লাশ পাওয়া যায়। ঘটনাটিতে সন্দেহজনকভাবে ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অথচ আমাদের তদন্ত টিমের রিপোর্টে উঠে এসেছে—ঘটনার আগেপরে তিন দিন ইমাম সাহেব ছুটিতে নিজ গ্রামে ছিলেন। স্থানীয়রাও বলেছেন, তারা এই ঘটনায় জড়িত নন। এমনকি মেডিকেল রিপোর্টেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।”

তিনি প্রশ্ন রেখে বলেন, “তাহলে কোন যুক্তিতে এই দুই নিরীহ আলেমকে মাসের পর মাস কারাগারে আটকে রাখা হলো?”

মুফতি শামীম মজুমদার আরও বলেন, “আগামী ২০ কার্যদিবসের মধ্যে ইমাম ও মুয়াজ্জিনকে মুক্তি না দিলে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের ইমাম-খতীব, মুয়াজ্জিন ও সাধারণ জনগণকে নিয়ে রাজপথে কর্মসূচি ঘোষণা করবে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন।”

কনফারেন্সে সভাপতিত্ব করেন শানে সাহাবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুফতি মুবারক উল্লাহ, নারায়ণগঞ্জ দেওভোগ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা আবু তাহের জিহাদি, এবং বিভিন্ন জেলার সভাপতি ও দায়িত্বশীলগণ।

আরও পড়ুনঃ  পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার
Tag :
জনপ্রিয় নিউজ

রাতে ১১:৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত, আতঙ্কিত মানুষ

বিশ”কার্যদিবসের মধ্যে ইমাম-মুয়াজ্জিন মুক্তি না পেলে রাজপথে কর্মসূচী দেবে শানে সাহাবা – মুফতি শামীম মজুমদার

সময়: ০৭:৫৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

আব্বাস উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে মসজিদের ছাদে ময়না নামের এক শিশু মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া নিরীহ ইমাম ও মুয়াজ্জিনের মুক্তি দাবি করেছে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন।

শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের ইমাম-খতীব কনফারেন্সে সংগঠনটির চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার বলেন, “গত তিন-চার মাস আগে শাহবাজপুরের মসজিদের ছাদে ময়না নামের এক শিশুর বিবস্ত্র লাশ পাওয়া যায়। ঘটনাটিতে সন্দেহজনকভাবে ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অথচ আমাদের তদন্ত টিমের রিপোর্টে উঠে এসেছে—ঘটনার আগেপরে তিন দিন ইমাম সাহেব ছুটিতে নিজ গ্রামে ছিলেন। স্থানীয়রাও বলেছেন, তারা এই ঘটনায় জড়িত নন। এমনকি মেডিকেল রিপোর্টেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।”

তিনি প্রশ্ন রেখে বলেন, “তাহলে কোন যুক্তিতে এই দুই নিরীহ আলেমকে মাসের পর মাস কারাগারে আটকে রাখা হলো?”

মুফতি শামীম মজুমদার আরও বলেন, “আগামী ২০ কার্যদিবসের মধ্যে ইমাম ও মুয়াজ্জিনকে মুক্তি না দিলে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের ইমাম-খতীব, মুয়াজ্জিন ও সাধারণ জনগণকে নিয়ে রাজপথে কর্মসূচি ঘোষণা করবে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন।”

কনফারেন্সে সভাপতিত্ব করেন শানে সাহাবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুফতি মুবারক উল্লাহ, নারায়ণগঞ্জ দেওভোগ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা আবু তাহের জিহাদি, এবং বিভিন্ন জেলার সভাপতি ও দায়িত্বশীলগণ।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day - 2026) উদযাপন