Dhaka ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক, স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের মাঝে ফেসবুকের রিলস বিভাগে এখনো অনেক ব্যবহারকারীর স্ক্রিনে ‘Oops… We can’t process this request at the moment’ বার্তা দেখা যাচ্ছে, যা চলমান প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত দিচ্ছে ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী ৪৬টি উদ্ভাবনী প্রজেক্টে মুখর মানিকনগর মডেল হাই স্কুল: ডেমরায় বিজ্ঞান, প্রযুক্তি ও স্টার্টআপ ভাবনার মিলনমেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামনস্কতা বিকাশে ব্যতিক্রমী আয়োজন চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিবির কর্মীর মৃত্যু ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত রিয়াজুল হক সাগর, রংপুর। জিরো পয়েন্টে বালু লুটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্ব পরিবেশ দিবসে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এপির ব্যাপক আয়োজন

  • Reporter Name
  • সময়: ০৯:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২৯ Time View

মোঃ আকাশ উজ্জামান শেখ,
রামপাল উপজেলা প্রতিনিধি

পৃথিবী আমাদের একমাত্র আবাসস্থল—মায়ের মতো এই পৃথিবী আমাদের আগলে রেখেছে। কিন্তু দেহ যেমন অসুস্থ হলে কার্যক্ষমতা কমে যায়, তেমনি পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হলে পৃথিবীও অসুস্থ হয়ে পড়ে। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে এবং মানবজীবনও ঝুঁকিতে পড়ে।

এই উপলব্ধি থেকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে। এর অংশ হিসেবে উপজেলার ১০টি বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি বিদ্যালয়ের আঙিনায় ১০টি করে মোট ১০০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ভুইয়ারকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম মোল্লা।

এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী, রামপাল এপি’র সহায়তাকারী সদস্য এবং শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে পৃথিবীকে সুস্থ রাখতে হবে। পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, জলবায়ু পরিবর্তন তীব্র হচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মানবজীবন ও প্রাণীকূলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

তারা আরও বলেন, এখনই সচেতন হওয়ার সময়। পরিবেশের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকতে হবে এবং বেশি করে গাছ রোপণ করতে হবে। বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি বনজ ও একটি ফলজ গাছ রোপণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক ও খ দুই গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ছয়জন শিক্ষার্থীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে একটি বনজ ও দুইটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।

আরও পড়ুনঃ  “মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ” — এটিএম কামরুল ইসলাম

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য, যাতে তারা ছোটবেলা থেকেই প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করতে পারে।

Tag :
জনপ্রিয় নিউজ

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক, স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের মাঝে

বিশ্ব পরিবেশ দিবসে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এপির ব্যাপক আয়োজন

সময়: ০৯:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মোঃ আকাশ উজ্জামান শেখ,
রামপাল উপজেলা প্রতিনিধি

পৃথিবী আমাদের একমাত্র আবাসস্থল—মায়ের মতো এই পৃথিবী আমাদের আগলে রেখেছে। কিন্তু দেহ যেমন অসুস্থ হলে কার্যক্ষমতা কমে যায়, তেমনি পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হলে পৃথিবীও অসুস্থ হয়ে পড়ে। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে এবং মানবজীবনও ঝুঁকিতে পড়ে।

এই উপলব্ধি থেকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে। এর অংশ হিসেবে উপজেলার ১০টি বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি বিদ্যালয়ের আঙিনায় ১০টি করে মোট ১০০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ভুইয়ারকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম মোল্লা।

এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী, রামপাল এপি’র সহায়তাকারী সদস্য এবং শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে পৃথিবীকে সুস্থ রাখতে হবে। পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, জলবায়ু পরিবর্তন তীব্র হচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মানবজীবন ও প্রাণীকূলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

তারা আরও বলেন, এখনই সচেতন হওয়ার সময়। পরিবেশের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকতে হবে এবং বেশি করে গাছ রোপণ করতে হবে। বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি বনজ ও একটি ফলজ গাছ রোপণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক ও খ দুই গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ছয়জন শিক্ষার্থীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে একটি বনজ ও দুইটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ