Dhaka ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য মামদানির সমাজতান্ত্রিক রাজনীতি ও পুলিশ সংস্কার নিয়ে বিতর্ক, আলোচনায় ২০২৮ সালের নির্বাচন মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর স্কুলে অভিভাবকদের পছন্দের সুযোগ কমানোর পথে ডেমোক্র্যাটরা? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে হাকিম জেফরিসকে মনোনয়ন দিলেন ডেমোক্র্যাটরা সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা

  • Reporter Name
  • সময়: ০৯:৪৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৪০ Time View

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি


মানবতার সেবায় আবারও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাসেল ইসলাম। উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দারিয়াপুর গ্রামে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চারটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে এক বস্তা করে চাল তুলে দিয়েছেন তিনি।

সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে রয়েছেন হতদরিদ্র বুলবুল ইসলাম, পা হারানো ছেলেকে নিয়ে অসহায় অবস্থায় থাকা মা মোছাঃ আমিজন বেওয়া, দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে আক্রান্ত কফুর আলী এবং মানবেতর জীবনযাপন করা মাজেদা খাতুন। এসব পরিবারের আর্থিক ও মানবিক সংকটের কথা জানতে পেরে তাদের বাড়িতে গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দেন রাসেল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, শুধু চাল বিতরণই নয়, এর আগেও রাসেল ইসলাম বিভিন্ন অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসুস্থ রোগীদের ওষুধ কিনে দেওয়া, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা এবং বিভিন্ন সমস্যায় পড়া মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার মতো কাজ করে আসছেন তিনি। এমনকি কোথাও অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেলেও দ্রুত সেখানে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

রাসেল ইসলাম জানান, নিজের হালাল উপার্জন থেকে একটি অংশ তিনি সব সময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেন। মানুষের বিপদে পাশে দাঁড়ানোকে তিনি মানবিক ও সামাজিক দায়িত্ব বলে মনে করেন। সামর্থ্য অনুযায়ী এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চান তিনি।

তার এমন মানবিক কর্মকাণ্ড স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায়, অসুস্থ, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়—রাসেল ইসলামের এমন উদ্যোগ এলাকায় মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা

সময়: ০৯:৪৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি


মানবতার সেবায় আবারও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাসেল ইসলাম। উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দারিয়াপুর গ্রামে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চারটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে এক বস্তা করে চাল তুলে দিয়েছেন তিনি।

সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে রয়েছেন হতদরিদ্র বুলবুল ইসলাম, পা হারানো ছেলেকে নিয়ে অসহায় অবস্থায় থাকা মা মোছাঃ আমিজন বেওয়া, দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে আক্রান্ত কফুর আলী এবং মানবেতর জীবনযাপন করা মাজেদা খাতুন। এসব পরিবারের আর্থিক ও মানবিক সংকটের কথা জানতে পেরে তাদের বাড়িতে গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দেন রাসেল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, শুধু চাল বিতরণই নয়, এর আগেও রাসেল ইসলাম বিভিন্ন অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসুস্থ রোগীদের ওষুধ কিনে দেওয়া, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা এবং বিভিন্ন সমস্যায় পড়া মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার মতো কাজ করে আসছেন তিনি। এমনকি কোথাও অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেলেও দ্রুত সেখানে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

রাসেল ইসলাম জানান, নিজের হালাল উপার্জন থেকে একটি অংশ তিনি সব সময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেন। মানুষের বিপদে পাশে দাঁড়ানোকে তিনি মানবিক ও সামাজিক দায়িত্ব বলে মনে করেন। সামর্থ্য অনুযায়ী এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চান তিনি।

তার এমন মানবিক কর্মকাণ্ড স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায়, অসুস্থ, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়—রাসেল ইসলামের এমন উদ্যোগ এলাকায় মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা