Dhaka ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নরসিংদীর শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ, জব্দ ভেকু মেশিন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী “গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার করতেই হবে” -মিয়া গোলাম পরওয়ার সুনামগঞ্জে ফ্যাসিবাদের দোসর ইউপি চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে দুর্নীতির পাহাড় গড়ার অভিযোগ ৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন: বুড়িচংয়ের কৃতি সন্তান ডা. মো. জাহিদ হাসানের সাফল্যের গল্প বিয়ের আগের দিন বর সৌমিকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি কোরআন-তসবি-জায়নামাজের বিনিময়ে ৯৫ শতক জমি, সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের

  • Reporter Name
  • সময়: ১০:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর বীরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজের অদূরে গোলাপগঞ্জ মোড়ে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম এমপি।

বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, যুবদলের সদস্যসচিব ও মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, মোকাররম হোসেন চৌধুরী পলাশ এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপন।

এ ছাড়া যুবনেতা আবু সাঈদসহ স্থানীয় মাদকবিরোধী নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে সামাজিক প্রতিরোধ জোরদার করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১
Tag :
জনপ্রিয় নিউজ

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের

সময়: ১০:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর বীরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজের অদূরে গোলাপগঞ্জ মোড়ে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম এমপি।

বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, যুবদলের সদস্যসচিব ও মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, মোকাররম হোসেন চৌধুরী পলাশ এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপন।

এ ছাড়া যুবনেতা আবু সাঈদসহ স্থানীয় মাদকবিরোধী নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে সামাজিক প্রতিরোধ জোরদার করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মালিককে না জানিয়েই গাড়ির মালিকানা বদলে দিল বিআরটিএ দুদকে অভিযোগ