Dhaka ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো” শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা শ্রীপুরে জমি দখলের চেষ্টা, ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান: সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার যে উস্তাদ শিখিয়েছেন কোরআন, সেই উস্তাদকেই ওমরাহর উপহার দিলেন ছাত্ররা”
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মালিককে না জানিয়েই গাড়ির মালিকানা বদলে দিল বিআরটিএ দুদকে অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৭:২১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৬ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :শফিকুল ইসলাম শফিক

রাজবাড়ীর পাংশার সরিষা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন সবুজ। পূবালী ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩২-২৫৬৫) কিনে ঢাকায় ছোট ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।

অভিযোগ উঠেছে, মালিকের অনুপস্থিতিতে এবং তার কোনো স্বাক্ষর ছাড়াই বিআরটিএর এক শ্রেণির অসাধু কর্মকর্তা জালিয়াতির মাধ্যমে গাড়িটির মালিকানা অন্যের নামে পরিবর্তন করে দিয়েছেন।

ভুক্তভোগী জানান, গাড়ির কাগজ নবায়ন করতে গিয়ে তিনি জানতে পারেন তার গাড়িটি আর তার নামে নেই। বিআরটিএতে যোগাযোগ করলে কর্মকর্তারা প্রথমে বলেন, “কম্পিউটারে ভুল হয়েছে, পরে ঠিক করে দেওয়া হবে।” কিন্তু বছরের পর বছর ঘুরিয়েও কোনো সমাধান দেওয়া হয়নি।

এ ঘটনায় তিনি ২০২৩ সালের ১৫ অক্টোবর বিআরটিএ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন। কোনো সুরাহা না পেয়ে আদালতের শরণাপন্ন হন। পরে পিবিআই (ঢাকা মেট্রো উত্তর) তদন্ত করে প্রকৃত মালিক আনোয়ার হোসেন সবুজের পক্ষেই প্রতিবেদন দিয়েছে। তদন্তে বিআরটিএ কর্মকর্তাদের যোগসাজসের প্রমাণও উঠে এসেছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর দাবি, ২০২২ সালের ২১ মার্চ মিরপুর-১৩ বিআরটিএ অফিসে তার মালিকানার বৈধ সাসপেনশন কপি জমা থাকা সত্ত্বেও, টাকার বিনিময়ে উইথড্র টোকেন ছাড়াই জাল স্বাক্ষর তৈরি করে অন্যের নামে মালিকানা হস্তান্তর করা হয়, যা সম্পূর্ণ বেআইনি।

তিনি এ পর্যন্ত বিআরটিএ অধিদপ্তরে ৫৩টি আবেদন করেছেন বলেও জানান। কোনো প্রতিকার না পেয়ে অবশেষে তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আনোয়ার হোসেন সবুজ বলেন, “২০২২ সাল থেকে আজ পর্যন্ত আমি ন্যায় বিচারের জন্য ঘুরছি। বিআরটিএর কর্মকর্তারা সমাধান না করে বরং জড়িতদের বিভিন্ন জায়গায় বদলি করে বাঁচানোর চেষ্টা করছে। এভাবে তারা সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।”

এ বিষয়ে বিআরটিএ চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান: সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

মালিককে না জানিয়েই গাড়ির মালিকানা বদলে দিল বিআরটিএ দুদকে অভিযোগ

সময়: ০৭:২১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬