Dhaka ০১:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সম্পাদন ও জমি দখলের অভিযোগ তাহিরপুরে খাল ইজারার নামে টাকা আদায়ের অভিযোগ, বৈধতা নিয়ে প্রশ্ন শিবপুরে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও চরভদ্রাসনে ৭ পিস কথিত ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার! কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস ধর্ম-বর্ণ নয়, পরিচয় একটাই—আমরা বাংলাদেশি, চট্টগ্রামে প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক মালিককে ১ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • সময়: ০৫:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৬ Time View

মোঃ আবদুল্লাহ,  বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে জমি থেকে মাটি কাটার অভিযোগে এক ড্রাম্প ট্রাকের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বুড়িচং থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে মোহাম্মদ আবুল খায়ের অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ড্রাম্প ট্রাক আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আবুল খায়েরকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, “কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ভবিষ্যতেও অবৈধ মাটি কাটা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।” উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী

বুড়িচংয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক মালিককে ১ লাখ টাকা জরিমানা

সময়: ০৫:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬