Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে চরভদ্রাসন উপজেলার দুর্গম চর ঝাউকান্দার উন্নয়নে একগুচ্ছ দাবি, নদীভাঙন রোধে জিও ব্যাগের আশ্বাস এমপি বাবুলের শিবপুরে ১৪৮ বোতল কাশির সিরাপসহ আটক ১, ডাকাতি মামলার আসামিও গ্রেপ্তার দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে লাল দলের জয় ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় নবীনগরে মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৪৮২ শিক্ষার্থী বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা সুনামগঞ্জে রাকেশ রঞ্জন চৌধুরীর স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

  • Reporter Name
  • সময়: ০৯:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা):

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলায় ৪৩টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বুড়িচং থানা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় বুড়িচং থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান। সভা সঞ্চালনা করেন থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল হক।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত বড়ুয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, থানার সেকেন্ড অফিসার রাকিবুল হাসান, উপপরিদর্শক (এসআই) পলাশ ও এসআই লিটন।

এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন শম্ভু রঞ্জন চৌধুরী, বিরাজ কুমার ভট্টাচার্য, অ্যাডভোকেট কিংকর দেবনাথ, মধুসূদন বিশ্বাস, সেন্টু ঘোষ, স্বপন সাহা ও শ্যামল সামন্ত।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পূজামণ্ডপের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পূজা উদযাপনকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও সহযোগিতার গুরুত্বও আলোচনায় উঠে আসে।

সভায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে পুলিশ ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা
Tag :
জনপ্রিয় নিউজ

ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

সময়: ০৯:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা):

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলায় ৪৩টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বুড়িচং থানা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় বুড়িচং থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান। সভা সঞ্চালনা করেন থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল হক।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত বড়ুয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, থানার সেকেন্ড অফিসার রাকিবুল হাসান, উপপরিদর্শক (এসআই) পলাশ ও এসআই লিটন।

এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন শম্ভু রঞ্জন চৌধুরী, বিরাজ কুমার ভট্টাচার্য, অ্যাডভোকেট কিংকর দেবনাথ, মধুসূদন বিশ্বাস, সেন্টু ঘোষ, স্বপন সাহা ও শ্যামল সামন্ত।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পূজামণ্ডপের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পূজা উদযাপনকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও সহযোগিতার গুরুত্বও আলোচনায় উঠে আসে।

সভায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে পুলিশ ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত