Dhaka ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে বিয়ে – ধর্মপাশার মেয়ের বর চীনা যুবক ‘রায়হান দোজখ দেখে ফেলেছে, দ্রুত গ্রেপ্তার করা হবে’ — এসপি মাসুদ আলম গোদাগাড়ীতে যাত্রী ছাউনি ও অবকাঠামো নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে স্মরণসভা ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান নিউইয়র্কে হোটেল শ্রমিকদের পিকেট লাইনে গভর্নর ক্যাথি হোচুল কেন্দুয়ায় রিপন হত্যা মামলার বাদী ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে: এম এ আলীম সরকার সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যের প্রত্যয়
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

  • Reporter Name
  • সময়: ০২:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৮ Time View

দেশীয় মাছের প্রজনন রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগ

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী (রিং) জালের বিরুদ্ধে যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও ডুমুরিয়া থানা পুলিশ। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জাল অপসারণ করে তাৎক্ষণিকভাবে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু ব্যক্তি ভদ্রা খালের বিভিন্ন স্থানে বাঁশের বেড়া ও নেট-পাটা দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছিল। পাশাপাশি ক্ষতিকর চায়না দুয়ারী জালের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ এবং রেনু পোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এতে জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

অভিযান পরিচালনাকালে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “ভদ্রা খাল আমাদের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জাল বসানো সম্পূর্ণ বেআইনি। কোনো অবস্থাতেই এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান বলেন, “চায়না দুয়ারী জাল ও নেট-পাটা দেশীয় মাছের জন্য নীরব ঘাতক। এসব জালের কারণে মাছের ডিম ও রেনু পোনা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তাই দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জলজ পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধ জালের ব্যবহার রোধে জনসচেতনতাও বাড়ানো হবে।”

আরও পড়ুনঃ  সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা

অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, ভদ্রা খাল থেকে অবৈধ জাল অপসারণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ ফিরবে এবং দেশীয় মাছের প্রজননের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।

স্থানীয় পরিবেশ সচেতন মহলের অভিমত, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে ভদ্রা খালসহ আশপাশের জলাশয়ে অবৈধ মাছ শিকার উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং দক্ষিণাঞ্চলের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় নিউজ

ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে বিয়ে – ধর্মপাশার মেয়ের বর চীনা যুবক

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

সময়: ০২:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দেশীয় মাছের প্রজনন রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগ

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী (রিং) জালের বিরুদ্ধে যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও ডুমুরিয়া থানা পুলিশ। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জাল অপসারণ করে তাৎক্ষণিকভাবে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু ব্যক্তি ভদ্রা খালের বিভিন্ন স্থানে বাঁশের বেড়া ও নেট-পাটা দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছিল। পাশাপাশি ক্ষতিকর চায়না দুয়ারী জালের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ এবং রেনু পোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এতে জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

অভিযান পরিচালনাকালে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “ভদ্রা খাল আমাদের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জাল বসানো সম্পূর্ণ বেআইনি। কোনো অবস্থাতেই এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান বলেন, “চায়না দুয়ারী জাল ও নেট-পাটা দেশীয় মাছের জন্য নীরব ঘাতক। এসব জালের কারণে মাছের ডিম ও রেনু পোনা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তাই দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জলজ পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধ জালের ব্যবহার রোধে জনসচেতনতাও বাড়ানো হবে।”

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে মানসিক চাপ