Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কৃষি উন্নয়ন ও পেশাগত সহযোগিতায় একসঙ্গে কাজের অঙ্গীকার উত্তরা কৃষিবিদদের সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন জুলাই হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, অব্যাহতির সুপারিশ ৪৯ জনের রাজধানীর সড়কে ছয় বছরে ঝরেছে ১,৩৮৪ প্রাণ, দুর্ঘটনার হটস্পট ৫ এলাকা রাষ্ট্রপতি পদে আলোচনায় তিন হেভিওয়েট নাম দেশের বর্তমান পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম মরক্কো-মেলিলা সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৫০ ধৌবাউড়ায় জমি দখল নিয়ে বিরোধ, আঃ খালেক পরিবারের বিরুদ্ধে অভিযোগ নিরাপদ সড়ক: উন্নয়নের পূর্বশর্ত মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউপিতে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা

  • Reporter Name
  • সময়: ০৭:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৪ Time View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা একটি পরিবারের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ‘এলাকাবাসী ও সুধীসমাজ’-এর উদ্যোগে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকারপাড়া মাদ্রাসা মোড়ে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার শতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা মাদকসেবন ও মাদক ব্যবসার কুফল সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এলাকার বিভিন্ন বাড়িতে প্রচারণা চালান।

অভিযোগ রয়েছে, কর্মসূচি চলাকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা একটি পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে মাদকবিরোধী ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত গোলজার হোসেন (৪৭) রক্তাক্ত জখম ও গুরুতর আহত হন।

আহত গোলজার হোসেন পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মৃত রফাতউল্যার ছেলে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন একই এলাকার নাছির উদ্দিন (৫২) এবং তার তিন ছেলে—রমজান আলী (৩২), হযরত আলী (২৮) ও কফিল উদ্দিনের (২০) বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রত্যক্ষদর্শী আমিনুর, আলম, মাসুদ ও আলতাফ অভিযোগ করে বলেন, ওই পরিবারটি প্রকাশ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকবিরোধী ক্যাম্পেইনে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলার ঘটনাকে তারা নিন্দনীয় উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, “মাদকবিরোধী ক্যাম্পেইন শেষে ফেরার পথে আমার সামনেই হামলার ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  ডিমলায় বিষপানে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, অভিযোগের তীর প্রতিপক্ষের বিরুদ্ধে

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

কৃষি উন্নয়ন ও পেশাগত সহযোগিতায় একসঙ্গে কাজের অঙ্গীকার উত্তরা কৃষিবিদদের

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা

সময়: ০৭:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা একটি পরিবারের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ‘এলাকাবাসী ও সুধীসমাজ’-এর উদ্যোগে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকারপাড়া মাদ্রাসা মোড়ে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার শতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা মাদকসেবন ও মাদক ব্যবসার কুফল সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এলাকার বিভিন্ন বাড়িতে প্রচারণা চালান।

অভিযোগ রয়েছে, কর্মসূচি চলাকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা একটি পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে মাদকবিরোধী ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত গোলজার হোসেন (৪৭) রক্তাক্ত জখম ও গুরুতর আহত হন।

আহত গোলজার হোসেন পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মৃত রফাতউল্যার ছেলে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন একই এলাকার নাছির উদ্দিন (৫২) এবং তার তিন ছেলে—রমজান আলী (৩২), হযরত আলী (২৮) ও কফিল উদ্দিনের (২০) বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রত্যক্ষদর্শী আমিনুর, আলম, মাসুদ ও আলতাফ অভিযোগ করে বলেন, ওই পরিবারটি প্রকাশ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকবিরোধী ক্যাম্পেইনে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলার ঘটনাকে তারা নিন্দনীয় উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, “মাদকবিরোধী ক্যাম্পেইন শেষে ফেরার পথে আমার সামনেই হামলার ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেফতার ৫ বিদেশি পিস্তল, এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার