Dhaka ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনারসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ প্রাণী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, কারণ যা জানা গেল সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ৩০২ বোতল ইস্কাফ সিরাপ জব্দ, আটক ২ নারী টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১০:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৪ Time View

মোঃ রাহিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ মো. শহিদুল ইসলাম (৪০) ওরফে ‘ট্যাবলেট শহিদুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বাগভান্ডার সোনাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শহিদুল ওই এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই মো. আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত একটি ছদ্মবেশী পুলিশ দল কৌশলে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পুলিশের দাবি, শহিদুলকে গ্রেপ্তারের জন্য এর আগেও আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার অভিযান চালালেও তিনি বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগ, শহিদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের উঠতি বয়সী বেশ কিছু কিশোরকে মাদকের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সরবরাহের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তার গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “চতুর্থবারের চেষ্টায় মাদকসহ শহিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আটক ব্যক্তির সঙ্গে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তারা যতই কৌশলী হোক, পুলিশের হাতে ধরা পড়তেই হবে।”

এ ঘটনায় গ্রেপ্তার শহিদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: শফিকুর রহমান
Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবাসহ ‘ট্যাবলেট শহিদুল’ গ্রেপ্তার

সময়: ১০:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মোঃ রাহিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ মো. শহিদুল ইসলাম (৪০) ওরফে ‘ট্যাবলেট শহিদুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বাগভান্ডার সোনাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শহিদুল ওই এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই মো. আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত একটি ছদ্মবেশী পুলিশ দল কৌশলে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পুলিশের দাবি, শহিদুলকে গ্রেপ্তারের জন্য এর আগেও আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার অভিযান চালালেও তিনি বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগ, শহিদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের উঠতি বয়সী বেশ কিছু কিশোরকে মাদকের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সরবরাহের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তার গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “চতুর্থবারের চেষ্টায় মাদকসহ শহিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আটক ব্যক্তির সঙ্গে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তারা যতই কৌশলী হোক, পুলিশের হাতে ধরা পড়তেই হবে।”

এ ঘটনায় গ্রেপ্তার শহিদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ডিজিটাল কমার্স ও পেমেন্ট নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসা প্রেসিডেন্টের বৈঠক