Dhaka ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত হাকিকুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত সংবিধানের ৭০ ধারা বাতিলের দাবিতে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের বৈশ্বিক জনমত গঠনের ঘোষণা ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে টেট বাতিলের দাবিতে কলেজ স্কোয়ার থেকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন, প্রতিবাদ সমাবেশ ও মিছিল হারানো বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভোলায় আদালতের গেইট বন্ধ করে দেয়াল উত্তোলন: সচেতন মহলের তীব্র নিন্দা

  • ভোলা
  • সময়: ০২:৫২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ২৯৬ Time View

ভোলা প্রতিনিধি:

ভোলায় জেলা জজ আদালত ভবনের পিছনের শত বছরের পুরানো উত্তর গেইট বন্ধ করে দেয়াল উত্তোলন করার অভিযোগ উঠেছে। জানা যায়, এই গেইট দিয়ে মুন্সেফ কোয়ার্টারের যাওয়ার পথ হিসেবে ব্যবহৃত একটি পুরোনো সড়ক। সম্প্রতি অজ্ঞাত এক মহল এই রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করেছে, যা জেলা জজ আদালতের গেইটটিকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে দেয়।এ ঘটনায় ভোলা আইনজীবী সমিতির সদস্য ও আদালত কর্মচারীরা দ্রুত হস্তক্ষেপ করে অবরুদ্ধ দেয়ালটি অপসারণ করে চলাচলের পথ সচল করেছেন। এলাকাবাসীও জানাচ্ছেন, বিচারকদের নিরাপদ চলাচলের জন্য এই শত বছরের পুরানো মুনসেফ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি বন্ধ করায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টিকে নিন্দনীয় বলেও মন্তব্য করেছেন।

আদালত কর্তৃপক্ষ জানিয়েছেন, সড়কটির কিছু অংশ পিচ উঠে খানা-খন্দ থাকায় চলাচলে অসুবিধা হচ্ছে। বারবার পৌর কর্তৃপক্ষের কাছে মেরামতের জন্য চিঠি দিলেও কাজ হয়নি। এর ফলে কিছুদিন ধরে বিচারকদের গাড়ি চলাচল বন্ধ ছিল এবং রাস্তাটি পরিত্যক্ত হয়ে পড়ায় কিছু মহল সেখানে দখল ও দেয়াল নির্মাণের চেষ্টা চালায়।আনুষ্ঠানিকভাবে, ভোলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ফরিদুর রহমান বলেন, জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ জেলা জজের পিছনের গেট বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ করেছে যা ফৌজদারি অপরাধ। তারা আদালত কর্তৃপক্ষকে কোনও লিখিত অবহিতকরণ করেনি। এ ধরনের কাজ নিন্দনীয় এবং বেআইনি। তবে দেয়াল অপসারণ করায় আইনজীবীরা সঠিক কাজ করেছেন। তিনি আরও বলেন, শতবর্ষী এই রাস্তাটি সংস্কার করে বিচারকদের নিরাপদ চলাচল নিশ্চিত করা উচিত, নাহলে তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন।জেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থেই তারা দেয়াল নির্মাণ করেছে এবং পরিত্যক্ত রাস্তাটি বন্ধ করে দিয়েছে। তবে জেলা জজের রাস্তা ও গেইট কেন অবরুদ্ধ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ

আদালত কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোন আইনি পদক্ষেপ নেবে কি না, তা জানায় নি ।

Tag :
জনপ্রিয় নিউজ

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার

ভোলায় আদালতের গেইট বন্ধ করে দেয়াল উত্তোলন: সচেতন মহলের তীব্র নিন্দা

সময়: ০২:৫২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

ভোলা প্রতিনিধি:

ভোলায় জেলা জজ আদালত ভবনের পিছনের শত বছরের পুরানো উত্তর গেইট বন্ধ করে দেয়াল উত্তোলন করার অভিযোগ উঠেছে। জানা যায়, এই গেইট দিয়ে মুন্সেফ কোয়ার্টারের যাওয়ার পথ হিসেবে ব্যবহৃত একটি পুরোনো সড়ক। সম্প্রতি অজ্ঞাত এক মহল এই রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করেছে, যা জেলা জজ আদালতের গেইটটিকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে দেয়।এ ঘটনায় ভোলা আইনজীবী সমিতির সদস্য ও আদালত কর্মচারীরা দ্রুত হস্তক্ষেপ করে অবরুদ্ধ দেয়ালটি অপসারণ করে চলাচলের পথ সচল করেছেন। এলাকাবাসীও জানাচ্ছেন, বিচারকদের নিরাপদ চলাচলের জন্য এই শত বছরের পুরানো মুনসেফ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি বন্ধ করায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টিকে নিন্দনীয় বলেও মন্তব্য করেছেন।

আদালত কর্তৃপক্ষ জানিয়েছেন, সড়কটির কিছু অংশ পিচ উঠে খানা-খন্দ থাকায় চলাচলে অসুবিধা হচ্ছে। বারবার পৌর কর্তৃপক্ষের কাছে মেরামতের জন্য চিঠি দিলেও কাজ হয়নি। এর ফলে কিছুদিন ধরে বিচারকদের গাড়ি চলাচল বন্ধ ছিল এবং রাস্তাটি পরিত্যক্ত হয়ে পড়ায় কিছু মহল সেখানে দখল ও দেয়াল নির্মাণের চেষ্টা চালায়।আনুষ্ঠানিকভাবে, ভোলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ফরিদুর রহমান বলেন, জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ জেলা জজের পিছনের গেট বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ করেছে যা ফৌজদারি অপরাধ। তারা আদালত কর্তৃপক্ষকে কোনও লিখিত অবহিতকরণ করেনি। এ ধরনের কাজ নিন্দনীয় এবং বেআইনি। তবে দেয়াল অপসারণ করায় আইনজীবীরা সঠিক কাজ করেছেন। তিনি আরও বলেন, শতবর্ষী এই রাস্তাটি সংস্কার করে বিচারকদের নিরাপদ চলাচল নিশ্চিত করা উচিত, নাহলে তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন।জেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থেই তারা দেয়াল নির্মাণ করেছে এবং পরিত্যক্ত রাস্তাটি বন্ধ করে দিয়েছে। তবে জেলা জজের রাস্তা ও গেইট কেন অবরুদ্ধ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মরণে ইস্টবেঙ্গল মাঠে ট্রিবিউট ম্যাচ ও ‘ছবিওয়ালা’ ট্রেলার লঞ্চ