Dhaka ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উঠান বৈঠক পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জের মহিষখলা-কালাগড় সড়ক, ভেঙেছে কালভার্ট পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজ্বী শফিকুল ইসলাম স্বপনের মায়ের ৫ ম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা ২০২৬-এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত ইউসুফ আলী হত্যা মামলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম সম্পাদক ওয়াজ কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল 
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৭:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

মোঃ আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর দিগারকান্দা বাইপাস এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্কুটিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন দিগারকান্দা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ওসি মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) পিন্টু কুমার রায়ের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় জামালপুর সদর উপজেলার জালিরা গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান (৫০)-কে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি স্কুটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ও স্কুটির মোট আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার খলিলুর রহমান পুলিশকে জানান, তিনি স্কুটিযোগে ইয়াবা বহন করে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার খলিলুর রহমানের বিরুদ্ধে এর আগেও চারটি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় উদ্ধার হওয়া আলামত জব্দ করে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সময়: ০৭:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

মোঃ আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর দিগারকান্দা বাইপাস এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্কুটিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন দিগারকান্দা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ওসি মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) পিন্টু কুমার রায়ের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় জামালপুর সদর উপজেলার জালিরা গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান (৫০)-কে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি স্কুটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ও স্কুটির মোট আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার খলিলুর রহমান পুলিশকে জানান, তিনি স্কুটিযোগে ইয়াবা বহন করে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার খলিলুর রহমানের বিরুদ্ধে এর আগেও চারটি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় উদ্ধার হওয়া আলামত জব্দ করে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক