Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস’র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩ নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান

  • Reporter Name
  • সময়: ১০:২০:২২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মঙ্গলবার (৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণের সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত রাশিদা বেগম, পিপিএম; পুলিশ সুপার (অপারেশনস) মো. মিলন মাহমুদ, বিপিএম-বার; নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম; জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন; শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম; ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান; ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহের কমান্ডেন্ট (পুলিশ সুপার) সোমা হাপাং; ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনার কমান্ডেন্ট (পুলিশ সুপার) কানাই লাল সরকার; ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুরের ভারপ্রাপ্ত কমান্ডেন্ট (পুলিশ সুপার) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল; সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার টু ডিআইজি মো. পারভেজ আলমসহ রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দায়িত্ব গ্রহণের পর ময়মনসিংহ জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল নবনিযুক্ত ডিআইজিকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-এর সফল কর্মজীবন ও নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ, জেলা পুলিশকে ফুলেল শুভেচ্ছা
Tag :
জনপ্রিয় নিউজ

বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা

ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান

সময়: ১০:২০:২২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মঙ্গলবার (৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণের সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত রাশিদা বেগম, পিপিএম; পুলিশ সুপার (অপারেশনস) মো. মিলন মাহমুদ, বিপিএম-বার; নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম; জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন; শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম; ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান; ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহের কমান্ডেন্ট (পুলিশ সুপার) সোমা হাপাং; ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনার কমান্ডেন্ট (পুলিশ সুপার) কানাই লাল সরকার; ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুরের ভারপ্রাপ্ত কমান্ডেন্ট (পুলিশ সুপার) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল; সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার টু ডিআইজি মো. পারভেজ আলমসহ রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দায়িত্ব গ্রহণের পর ময়মনসিংহ জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল নবনিযুক্ত ডিআইজিকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-এর সফল কর্মজীবন ও নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে বুড়িচংয়ে জামায়াতের গণমিছিল ও সমাবেশ